এক্সপ্লোর

2023 Primary TET Result: ২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার রেজাল্ট আজ, বিকেল ৪টেয় ওয়েবসাইটে ফল প্রকাশ, সময় লাগল ১ বছর ৯ মাস

Check Primary TET 2023 Result: বিকেল ৪টের পর ওয়েবসাইটে প্রকাশিত হবে ফল। 

কলকাতা: অবশেষে আজ প্রকাশিত হচ্ছে ২০২৩ প্রাথমিক টেট-এর ফল। সরকারি সূত্রে এমনই খবর মিলল। ১ বছর ৯ মাস পর ফল প্রকাশের সিদ্ধান্ত পর্ষদের। প্রায় ২ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ আজ। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, বিকেল ৪টের পর ওয়েবসাইটে প্রকাশিত হবে ফল। আজ ২০২৩ সালের প্রাথমিক টেটের ফলপ্রকাশ হলেও, ২০২২ সালের ফলাফল এখনও বাকি। এখনও রাস্তায় চাকরিপ্রার্থীরা। (2023 Primary TET Result)

 ২০২৩ সালের ২৪ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। এতদিন পেরিয়ে গেলেও ফল প্রকাশিত হচ্ছে না কেন, তা নিয়ে ক্ষোভ বাড়ছিল। অবশেষে, সেই ফল প্রকাশিত হতে চলেছে। পুজোর মুখে, বুধবার বিকেল ৪টেয় ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে। (Check Primary TET 2023 Result)

গত কয়েক দিন ধরেই প্রাথমিক টেট নিয়ে আন্দোলন চলছে। প্রাথমিক টেট পাশ করেও কেন নিয়োগপত্র মিলছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে লাগাতার। ২০২২ এবং ২০২৩ টেট উত্তীর্ণরাও লাগাতার আন্দোলন করে আসছিলেন। শেষ পর্যন্ত আজ ২০২৩-এর ফল প্রকাশিত হচ্ছে।

অন্য দিকে, আজ ২০২৩ সালের টেটের ফল প্রকাশিত হলেও, ২০২২ সালের টেট উত্তীর্ণরা এখনও রাস্তায়। বুধবারই বারাসতে বিক্ষোভ দেখান তাঁরা। দ্রুত নিয়োগ করতে হবে বলে দাবি তোলেন। সেই বিক্ষোভ সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে। ধস্তাধস্তি, ঠেলাঠেলির ছবিও সামনে আসে।

বিক্ষোভের জেরে এদিন যশোর রোড, রবীন্দ্রভবনের সামনের অংশ অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। সেখানে আজ TMC-র শিক্ষা সেলের উদ্যোগে শিক্ষক দিবসের বিশেষ অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানো যোগ দেওয়ার কথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। সেখানেই নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান ২০২২ সালের টেট উত্তীর্ণরা। 

এদিন বারাসত স্টেশন থেকে মিছিল করে আসেন সকলে। শ্বেতপুকুর মোড়ে ব্যারিকেড করে তাঁদের আটকানোর চেষ্টা হয়। কিন্তু ব্য়ারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়েন সকলে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। রবীন্দ্রভবনের মূল ফটকের বাইরেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীরা জানান, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে সপ্তাহ দুয়েক আগেই কথা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু এখনও তার কিছুই হয়নি। কোনও উদ্যোগই চোখে পড়ছে না।

আর তাতেই ব্রাত্যর সামনে আজ বিক্ষোভ দেখাতে ছুটে যান চাকরিপ্রার্থীরা। বারাসত পুলিশের শীর্ষ কর্তারা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন। এ নিয়ে এখনও পর্যন্ত পর্ষদের তরফে কিছু জানানো হয়নি। ব্রাত্যও কিছু জানাননি এখনও পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget