এক্সপ্লোর

TMC: চাকরি দেওয়ার নামে পরিচারিকার কাজ-আদিবাসী কটূক্তি; বিস্ফোরক অভিযোগ রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে

TMC Minister: অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে চেয়েছিলেন ৫ লক্ষ টাকা। ২ লক্ষ টাকা নিয়েও কাজ না দিয়ে পরিচারিকার কাজ করিয়েছেন। আদিবাসী বলে কটূক্তি করতেও ছাড়েননি।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: চাকরি (Job) দেওয়ার নামে টাকা নিয়ে পরিচারিকার কাজ করিয়েছেন। আদিবাসী বলে করেছেন কটূক্তি। হুমায়ুন কবীরের (Humayun Kabir) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ডেবরার এক তরুণীর। মানতে নারাজ রাজ্যের করিগরি শিক্ষা দফতরের মন্ত্রী।

চাকরি দেওয়ার নাম করে চেয়েছিলেন ৫ লক্ষ টাকা। ২ লক্ষ টাকা নিয়েও কাজ না দিয়ে পরিচারিকার কাজ করিয়েছেন। আদিবাসী বলে কটূক্তি করতেও ছাড়েননি। রাজ্যের করিগরি শিক্ষা দফতরের মন্ত্রী হুমায়ুন কবীরের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার এক তরুণী। 

অভিযোগকারিণী সবিতা লায়েকের দাবি, চাকরি দেওয়ার নাম করে মন্ত্রী হুমায়ুন কবীর তাঁকে কলকাতায় ডেকে পাঠান। কিন্তু কাজ দেওয়ার বদলে আড়াই মাস ধরে তাঁকে পরিচারিকার কাজ করানো হয়েছে। অভিযোগকারিণী সবিতা লায়েক বলেন, উনি আমাকে অফিসের মুখ দেখাননি, কিছুই করেননি। বাড়িতেই আমাকে ঝি-চাকরের কাজ করিয়েছে। বাড়ির সমস্ত কাজ। ঘর মোছা থেকে বাথরুম পরিষ্কার থেকে কুকুর বাচ্চা রেখেছিলেন। তার পটি পরিষ্কার থেকে সবকিছু এ টু জেড। ওনার মেয়ের জন্যও কাজ করিয়েছেন। 

চাকরি দেওয়ার জন্য হুমায়ুন কবীর টাকা নিয়েছেন বলেও অভিযোগ তরুণীর। অভিযোগকারিণীর কথায়, কাজের সূত্রে ওনারা ৫ লাখ টাকা চেয়েছিলেন। আমি তো দিতে পারিনি। আমার বাবা রাজমিস্ত্রির কাজ করে। উনি ঘর করার জন্য টাকা রেখেছিলেন। ২ লাখ টাকা মতো। ২ লাখ টাকা ওনাকে দিয়েছেন।  

আরও পড়ুন, তাজমহল আসলে তেজো মহালয় মন্দির! বিতর্ক উস্কে মামলা দায়ের যোগীরাজ্যে

কাজ তো মেলেনিই উল্টে তাঁকে কটূক্তি করা হয় বলে অভিযোগ। তিনি বলেন, "একদিন উনি বোতাম সেলাই করতে বলেন। আমি বলি আমি এটা জানি না। উনি একজন মন্ত্রী হয়ে বললেন, তুই কি রাজার বাড়ি থেকে এসেছিস নাকি? আদিবাসী ছোট জাত। জঙ্গলে থাকা লোক এ কী চাকরি করবে। এর জঙ্গলে থাকা দরকার। ওনার স্ত্রীও আমাকে গালাগালি করেছেন। তারপর বলেছে এখানে তোর কোনও আশ্রয় নেই। তারপরের দিন ঘাড় ধাক্কা মেরে বের করে দিয়েছে ওনার বাড়ি থেকে।" 

সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে বিজেপির দিকে আঙুল তুলেছেন রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীর। পাল্টা জবাব দিয়েছে পদ্ম শিবির। রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী হুমায়ুন কবীর বলেন, "মিথ্যে অভিযোগ করা হচ্ছে। বিজেপি প্রোপাগোন্ডা তৈরি করছে। মেয়েটি শীঘ্রই কাজে যোগদান করবে। সে স্বেচ্ছায় কাজ ছেড়ে চলে এসেছে। ওকে দিয়ে কোনও কাজ করানো হয়নি। ও যেদিন জয়েন করবে, আমরা জয়েন কোরিয়ে দেবো। এটা একটা রাজনৈতিক চক্রান্ত বিজেপি এর মধ্যে রয়েছে। উনার কিছু এভিডেন্স আছে আমার কাছে এগুলো দেখালে এক মিনিটের মধ্যে বুঝতে পারবেন এটা মিথ্যে অভিযোগ।" 

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, "তৃণমূলের মন্ত্রী হুমায়ুন কবির নিজের দোষ ঢাকার জন্য, নিজের গায়ে যে কাদা লেগেছে সেই কাদা পরিষ্কার করার জন্য বিজেপিকে দোষারোপ করছে। দলিত সম্প্রদায়ের মহিলা তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ির চাকরানির কাজ করিয়েছে। বাথরুম পরিষ্কার থেকে শুরু করে জামা প্যান্ট সেলাই সবকিছু করিয়েছে। আজকে সেই মহিলা যখন বুঝতে পেরেছে। তাকে দিনের পর দিন ঠকানো হচ্ছে। তখন তিনি মন্ত্রীর নামে এফআইআর করেছেন। এই ঘটনার সাথে বিজেপি কোন ভাবে জড়িত নয় বা যুক্ত নয়। মন্ত্রীর যাতে উপযুক্ত শাস্তি হয়।" 

তরুণীর দাবি, মন্ত্রীর বাড়ি থেকে ফেরার ১০ দিনের মাথায় তাঁর কাছে একটি ইস্তফাপত্র আসে। যেখানে বলা হয়েছে, তিনি স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন। এই নিয়ে রাজভবন, মুখ্যমন্ত্রীর দফতর, জেলাশাসক, পুলিশ সুপার ও ডেবরা থানায় অভিযোগ জানিয়েছেন তরুণী। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee:প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget