এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: ছাতনায় বিজেপি প্রার্থীর প্রচারে হাতিয়ার 'চপ শিল্প'

Bankura News: ছাতনা বাজারে রাস্তার ধারের এক দোকানে চপ-বেগুনী ভাজা শুরু করেন তিনি। পরে নিজের হাতে চাপ সঙ্গে ঠোঙ্গা ভর্তি মুড়ি দিয়ে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রাতঃরাশও সারেন।

ছাতনা: চপ শিল্পকেই এবার নির্বাচনী প্রচারে হাতিয়ার করলেন ছাতনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, পেশায় শিক্ষক সত্য নারায়ণ মুখোপাধ্যায়। রবিবাসরীয় সকালে প্রচার কর্মসূচীর মাঝেই ছাতনা বাজারে রাস্তার ধারের এক দোকানে চপ-বেগুনী ভাজা শুরু করেন তিনি। পরে নিজের হাতে চাপ সঙ্গে ঠোঙ্গা ভর্তি মুড়ি দিয়ে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একসঙ্গে প্রাতঃরাশও সারেন বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বাঁকুড়ার রানিবাঁধে আবার অন্য় ছবি। বিজেপি প্রার্থীর মাদলের তালে নাচে পা মেলালেন তৃণমূল প্রার্থী। রানিবাঁধের তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা এবং বিজেপির প্রার্থী ক্ষুদিরাম টুডু। দুজনেই প্রচারে বেরিয়েছিলেন। এর মধ্য়েই আদিবাসীদের ফুলের উৎসবে সামিল হন দু'জন। সেখানেই দেখা যায় এই ছবি। 

একদিকে, যখন অভিনব প্রচার সারছেন ছাতনার বিজেপি প্রার্থী অন্য়দিকে, বিজেপির প্রার্থী নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ছে জেলায় জেলায়। কোথাও দলীয় কার্যালয় ভাঙচুর হচ্ছে, কোথাও প্রার্থী বদলের দাবিতে চলছে বিক্ষোভ। ঢেউ আছড়ে পড়েছে সল্টলেকে বিজেপির দফতরেও। ভোটের আগে এই ইস্য়ুতে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

প্রথম দফা তালিকা প্রকাশের পরেই আলিপুরদুয়ারে শুরু হয়েছিল বিজেপির প্রার্থী নিয়ে বিক্ষোভ! আর দ্বিতীয় দফা তালিকা সামনে আসার পর, সেই বিক্ষোভ আরও বড় আকার নিল! শুক্রবারের পর শনিবার, পরপর দু'দিন প্রার্থী বদলের দাবি এবং প্রার্থী নিয়ে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে!

শুক্রবার বেলেঘাটার প্রার্থী বদলের দাবিতে উত্তাল হয়ে ওঠে সল্টলেকে বিজেপির দফতর। এদিন প্রথমে বজবজ ও জয়নগর কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। কলাগাছ নিয়ে চলে বিক্ষোভ। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি সদস্য পৃথা দাস বলেন, ''ডায়মন্ড হারবার জেলার বজবজ ১৫৬ বিধানসভা থেকে বিজেপির পক্ষ থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে, লড়াইটা হবে বিজেপির সঙ্গে নয়, তৃণমূলের 'A' বনাম 'B' টিমের লড়াই হবে। আমরা এই প্রার্থী চাই না।''

একই ছবি হিঙ্গলগঞ্জেও। সেখানও পদ্মে প্রার্থীই কাঁটা। সল্টলেকে বিজেপির কার্যালয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। রেখা পাত্রকে বদলের দাবিতে বিজেপি বিক্ষোভ। মোট ২৬৫টি আসনে এখনও পর্যন্ত বিজেপি তাঁদের প্রার্থী ঘোষণা করেছে। সন্দেশখালি আন্দোলনের অন্য়তম মুখ রেখা পাত্র। ২০২৪ সালে বসিরহাট আসলে প্রার্থী হয়েছিলেন। বিজেপি কর্মীদের বক্তব্য, ''রেখা পাত্র বসিরহাটের মানুষ, হিঙ্গলগঞ্জের সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমরা যে কোনও শিক্ষিত মানুষ যে হিঙ্গলগঞ্জের ভূমিপুত্র কাউকে চাই।''২০২৪ লোকসভা নির্বাচনে হারের পর রেখা পাত্রকে পাশে পাওয়া যায়নি বলেই অভিযোগ তুলেছিলেন বিজেপির কর্মী, সমর্থকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অবশেষে DJ-মন্তব্য মামলায় ভয়েস স্যাম্পেল দিতে বিধাননগর আদালতের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়
অবশেষে DJ-মন্তব্য মামলায় ভয়েস স্যাম্পেল দিতে বিধাননগর আদালতের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়
West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Kamduni Incident: মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে কামদুনির নির্যাতিতার পরিবার, কী দাবি জানাচ্ছেন মৌসুমী-টুম্পারা?
মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে কামদুনির নির্যাতিতার পরিবার, কী দাবি জানাচ্ছেন মৌসুমী-টুম্পারা?
Weather : কাল রথযাত্রায় ভাসবে রাজ্য, জেলায় জেলায় ভারী দুর্যোগ, এই সব এলাকায় সতর্কতা জারি IMD-র
কাল রথযাত্রায় ভাসবে রাজ্য, জেলায় জেলায় ভারী দুর্যোগ, এই সব এলাকায় সতর্কতা জারি IMD-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |
Mamata Banerjee |বিরোধী মমতা সব সময়েই চেয়েছিলেন নির্বাচিত সরকারকে ৩৫৬ ধারা দিয়ে উপড়ে ফেলতে: Satarup

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget