এক্সপ্লোর

West Bengal Assembly :বিধানসভায় ধুন্ধুমার! ৪ বিজেপি বিধায়ক সাসপেন্ড, বের করে দেওয়া হল মার্শাল দিয়ে

মার্শাল দিয়ে বিধানসভা থেকে বের করে দেওয়া হল মনোজ ওঁরাও, দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল এবং শঙ্কর ঘোষকে । কার্যত টেনেহিঁচড়ে তাঁদের বের করে দেওয়া হল তাঁদের।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ফের উত্তাল হল বিধানসভা। ৪ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হল। এবার একেবারে গোটা সেশনের জন্য। শুধু তাই নয়,  মার্শাল দিয়ে বিধানসভা থেকে বের করে দেওয়া হল মনোজ ওঁরাও, দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল এবং শঙ্কর ঘোষকে । কার্যত টেনেহিঁচড়ে তাঁদের বের করে দেওয়া হল তাঁদের।

সোমবার সকাল থেকেই সরগরম ছিল বিধানসভা। ওয়াক আউট না করে, বিধানসভার ভিতরেই এদিন তুমুল বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা।  বৃহস্পতিবার একটি বিলের উপর আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপির বিধায়করা। মন্ত্রীর জবাব না শুনে বিজেপি বিধায়করা বেরিয়ে যাওয়ায়  তাদের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছিলেন অধ্যক্ষ । অধ্যক্ষ বলেন, বিধায়করা বক্তব্য রাখবেন, অথচ জবাবি ভাষণ শুনবেন না এটা হতে পারে না। 

এরপর সোমবার বিধানসভার শুরুতেই বৃহস্পতিবারের প্রসঙ্গ তুলে পয়েন্ট অফ অর্ডার তোলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি। জানতে চান,  বিধানসভার রুলবুকে, কোথায় বলা আছে, কোনও একজন বিধায়কের গোটা বক্তব্য এক্সপাঞ্জ অর্থাৎ ধারাবিবরণী থেকে বাদ দেওয়া যায়। তিনি পয়েন্ট ধরে ধরে বলেন, অধ্যক্ষ কোনও অসংসদীয় শব্দ বাদ দিতে পারেন। কিন্তু রুলবুকে কোথাও বলা নেই যে, বিধায়কের গোটা বক্তব্য অধ্যক্ষ এভাবে বাদ দিতে পারেন। অশোক লাহিড়ি বলেন, কোন আইনে তাঁর বক্তব্য বাদ দেওয়া হল, তা অধ্যক্ষকে জানাতে হবে। এর জবাব দিতে ওঠেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, বিধায়করা বলবেন, অথচ মন্ত্রীদের জবাব শুনবেন না, এক্ষেত্রে অধ্যক্ষের  একশ ভাগ অধিকার আছে পুরো বক্তব্য বাদ দেওয়ার।  এরপরই শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। বিজেপির বিধায়করা বিধানসভায় দাঁড়িয়ে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সরকারি বিধায়করাও পাল্টা স্লোগান দেন। এমন পরিস্থিতিতে তখন বিধানসভার কাজে বাধা দেওয়া, কাগজ ছেঁড়ার মতো কাজ করার জন্য বিজেপির চার বিধায়ক শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও, দীপক বর্মন ও অগ্নিমিত্রা পলকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর মার্শাল ডেকে তাঁদের অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। বেরনোর সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা।  নিরাপত্তারক্ষীরাও অভিযোগ করেন, বিজেপি বিধায়করা তাঁদের আঘাত করেছেন। এরপর ফের বিল নিয়ে আলোচনা শুরুর নির্দেশ দেন স্পিকার ।   

প্রসঙ্গত, গত শুক্রবার বিধানসভায় স্পোর্টস ইউনিভার্সিটি বিল নিয়ে আলোচনার শুরু হয়েছিল বিধানসভায়। আলোচনায় অংশ নিয়ে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ বলতে উঠতেই শাসক দলের বিধায়করা তাঁকে বলতে বাধা দিতে থাকেন।  কার্যত চিৎকার করে , নানারকম আওয়াজ করে শঙ্কর ঘোষকে বাধা দেন শাসক দলের মন্ত্রীরাও। সেদিনও বিধানসভা থেকে শেষমেষ বেরিয়ে যান বিজেপি বিধায়করা । বাইরে গিয়ে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। 

অন্যদিকে এদিনই বিধানসভায় ঘটে এক কাণ্ড! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে ঢোকার মুখে পাঁচ রকম রঙের ৫টি মহিলাদের হাওয়াই চটি পড়ে থাকতে দেখা যায়।  সূত্রের খবর, ৫টিই নতুন হাওয়াই চটি। কে বা কারা বিরোধী দলনেতার ঘরের সামনে হাওয়াই চটি  রেখে গেল, তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে বিধানসভায়। চিফ হুইপকে বিষয়টি জানিয়েছেন বিরোধী দলনেতার ব্যক্তিগত সচিব। 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget