এক্সপ্লোর

Asha Workers: আশাকর্মী, প্যারাটিচার, সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা আরও বাড়ছে! এবার কত করে পাবেন?

Asha Workers Money: অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। কী কী বলা হয়েছে?

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার। ভাতা বৃদ্ধির দাবিতে সপ্তাহ দুয়েক আগেই পথে নেমেছিলেন আশাকর্মীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে, সেই আশাকর্মীরাই কর্মবিরতি পালন করেছিলেন। সেই আশাকর্মীদের জন্য এবার বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। 

অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। কী কী বলা হয়েছে?

আশাকর্মী, প্যারাটিচার ও সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত

ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত

কর্মরত অবস্থায় সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে ৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত

আশাকর্মীদের ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের

কর্মরত অবস্থায় মৃত্যুতে আশাকর্মীদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা

অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত

সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ২ লক্ষ টাকা ক্যাশলেস স্বাস্থ্যবিমার সুবিধা

ক্ষেতমজুরদের জন্য বছরে ৪০০০ করে করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের

এছাড়াও এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত। ১৫ অগাস্ট থেকে দেওয়া হবে বেকার ভাতা, সিদ্ধান্ত রাজ্যের। মাধ্যমিক উত্তীর্ণ ২১ থেকে ৪১ বছর বয়সীরা পাবেন ভাতা। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্ত, মাসে ১৫০০ টাকা করে মিলবে বেকার ভাতা। রাজ্য থেকে স্কলারশিপ না পেলে মিলবে বেকার ভাতা। 

ভাতা বৃদ্ধির দাবিতে সপ্তাহ দুয়েক আগেই পথে নেমেছিলেন আশাকর্মীরা। তাঁদের বিক্ষোভে উত্তাল হয়েছিল শহর। শোনা গিয়েছিল সরকার উল্টে দেওয়ার মতো হুঁশিয়ারি। আর এই আবহেই বিধানসভা ভোটের আগে শেষ বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্টে মাস্টার স্ট্রোক দিল রাজ্য সরকার। এর আগে ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন সহ একাধিক দাবিতে কর্মবিরতি পালন করছেন আশাকর্মীরা। তাঁদের দাবিকে সমর্থন জানিয়ে, 'নাগরিক সম্মেলন'-এর ডাক দিয়েছিলেন সমাজের বিশিষ্টজনেরা। 

এর আগে আশা কর্মীদের দাবি ছিল, ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন দিতে হবে তাঁদের। কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশা কর্মীর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা ও পরিবারের ১ জনকে চাকরি দিতে হবে। সমস্ত বকেয়া ইনসেনটিভ, অবিলম্বে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেনটিভ দ্রুত কার্যকর করতে হবে।               

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget