এক্সপ্লোর

West Bengal Assembly : গুন্ডাদমন বিলে ভোটাভুটিতে ১০ বিধায়ক গেলেন কোথায় ? চর্চা বিজেপির অন্দরে

West Bengal News : বিজেপি সরকার আসার পর কালকেই প্রথম বিধানসভায় ২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলে ভোটাভুটি হয়।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : গুন্ডাদমন বিলে ভোটাভুটিতে ১০ জন বিধায়ক গেলেন কোথায় ? এই নিয়ে চর্চা শুরু হয়েছে বিজেপির অন্দরে। গতকাল বিধানসভায় গুন্ডাদমন বিলে ভোটাভুটিতে পক্ষে ভোট পড়েছিল ১৭৬টি, বিপক্ষে ৪১টি। বিরত ছিলেন ২০ জন। অথচ প্রথম দফায় OBC সংশোধনী বিল নিয়ে ভোটাভুটিতে পক্ষে ভোট পড়েছিল ১৮৬টি। তাই প্রশ্ন উঠছে, দ্বিতীয় দফায় ভোটাভুটিতে কোথায় গেলেন ১০ জন বিধায়ক ?

বিস্তারিত...

বিজেপি সরকার আসার পর কালকেই প্রথম বিধানসভায় ২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলে ভোটাভুটি হয়। বিধানসভায় ভোটাভুটির যে প্রক্রিয়া তাতে স্লিপ দিয়ে ভোট হয়। অর্থাৎ, যারা ভিতরে থাকেন, তাঁদের স্লিপে 'ইয়েস' অথবা 'নো' লিখে ভোট দিতে হয়। গতকাল দেখা গেল, প্রথম যে ভোটটা ছিল সেটা হল ওবিসি সংশোধনী বিলের ওপর ভোট। যেটাতে নৌশাদ সিদ্দিকি ভোটাভুটি চেয়েছিলেন। তাতে বিজেপি ভোট পেয়েছিল ১৮৬টি। কিন্তু, দ্বিতীয় দফায় যখন গুন্ডাদমন বিল নিয়ে ভোটাভুটি চাওয়া হল তৃণমূল কংগ্রেসের তরফে, সেখানে দেখা গেল ভোটের সংখ্যা ১০টা কমে গেল বিজেপির পক্ষে। ১৭৬টি ভোট পড়ল। তাহলে কি এই ১০ জন বিধায়ক অন্যদিকে ভোট দিয়েছেন। এমনটা কিন্তু নয়। কারণ, বিপক্ষের ভোট একই ছিল। তাহলে ১০ জনের ভোট গেল কোথায় ? দু'টো কারণ হতে পারে। এক, তাঁরা যদি ভোটদানে বিরত থাকেন। দুই, প্রথম হাফে থেকে যদি সেকেন্ড হাফে চলে যান বিধানসভা থেকে।  

এখন প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী যেহেতু বিধানসভায় রয়েছেন, এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল নিয়ে দ্বিতীয় হাফে আলোচনা হওয়ার কথা। এবং, UCC বিল বিধানসভা পেশ হতে পারে এমন একটা সম্ভাবনার কথা আগের দিনই জানিয়ে দেওয়া হয়েছিল, এই পরিপ্রেক্ষিতে সদ্য ক্ষমতায় আসা দলের ১০ জন বিধায়ক তাঁরা কী করে চলে গেলেন । ফলে, এই ১০টি ভোট কেন কম হল তা নিয়ে কাল থেকে বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে। যদিও সরকারপক্ষের মুখ্য সচেতক জানিয়েছেন, ১০ জন বিধায়ক বিধানসভাতেই ছিলেন। তাঁরা নানা কাজে হয়তো ব্যস্ত ছিলেন। সেই কারণে তাঁরা ভোট দিতে পারেননি।

বদলেছে সরকার। বদলেছে অ্য়াকশন। এবার গুন্ডামি করলে আর নিস্তার নেই। বিধানসভায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, শুনে রাখুন যা হয়ে গেছে তা অতীত। আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন ও কঠোর প্রয়োগ হবে। আর যে যার পাস্ট রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, ১ বছর প্রিভেন্টিভ অ্যারেস্ট থাকবে।"

বিক্ষোভ-প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্টে এবার কড়া পদক্ষেপ। অভিযুক্তদেরই ঘটিবাটি বেচে ক্ষতিপূরণ আদায় করবে সরকার। সোমবার বিধানসভায় গুন্ডা দমন বিল পাস করাতে গিয়ে, ছত্রে ছত্রে সেটাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন মুখ্য়মন্ত্রী। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Panihati News:পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে পর পর হামলার পরই পদক্ষেপ
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে পর পর হামলার পরই পদক্ষেপ
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget