এক্সপ্লোর

Coal Scam I-PAC Arrested: ভোটের মুখে ED-র জালে I-PAC ডিরেক্টর! পশ্চিমবঙ্গের কয়লা পাচার মামলায় গ্রেফতার

I-PAC Arrested: বুধবার সুপ্রিম কোর্টে I-PAC মামলার শুনানি। আর আগে I-PAC-এর আরও ২ ডিরেক্টরকে তলব। প্রতীক জৈন, ঋষি রায় সিংকে ED-র সমন।

কলকাতা: ভোটের (Assembly Election) মুখে ED-র জালে। I-PAC-এর অন্যতম ডিরেক্টর গ্রেফতার। কয়লা পাচার মামলায় (Coal Scam Case) গ্রেফতার I-PAC ডিরেক্টর। দিল্লি থেকে ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করল ED। এর আগে ২ এপ্রিল ভিনেশ চান্ডেলের দিল্লির বাড়িতে তল্লাশি করা হয়েছিল। 

পশ্চিমবঙ্গের কয়লা পাচার মামলায় গ্রেফতার হল সংস্থার অন্যতম ডিরেক্টর। বেআইনি লেনদেনের অভিযোগে গ্রেফতার। 'পশ্চিমবঙ্গে কয়লা পাচারের ২০ কোটি টাকা I-PAC-এ। পাচারের ২০ কোটি টাকা গিয়েছিল I-PAC-র কাছে'। সেই অভিযোগের সূত্র ধরেই I-PAC-এর কর্তা গ্রেফতার, সূত্রের খবর।   

দিল্লির অফিসে হাজিরার সমন দেওয়া হয়েছিল ৩ কর্তাকে। প্রতীক জৈন, ঋষি রাজ সিং, ভিনেশ চান্ডেলকে ED-র নোটিস। ৩০ এপ্রিলের পরে হাজিরা দিতে চেয়ে দিল্লি হাইকোর্টে প্রতীক, ঋষি। সুপ্রিম কোর্টের মামলায় থাকায় যেতে পারেননি অতিরিক্ত সলিসিটর জেনারেল। ১৭ এপ্রিল দিল্লি হাইকোর্টে সেই মামলার শুনানি। 

২ এপ্রিলে দিল্লিতে ভিনেশ, বেঙ্গালুরুতে ঋষি রাজের বাড়িতে তল্লাশি। ৮ জানুয়ারি কলকাতায় প্রতীক জৈনের বাড়ি-অফিসে ED-র অভিযান। 

সোমবারের ইডির এই গ্রেফতারির আগে, রবিবার খন্ডঘোষের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তৃণমূল নেত্রী বলেছিলেন, 'টেক কেয়ার বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি। খবর আমরাও পাই।'

কয়লা পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল? তার উত্তর পেতে ৮ জানুয়ারি... সকালে দেশের ১০টি জায়গায় একযোগে তল্লাশিতে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যেই ছিল তৃণমূলের ভোটকুশলী সংস্থা I PAC-এর কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি ও সল্টলেক সেক্টর ফাইভে I PAC-এর অফিস!                           

প্রথমে সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে পৌঁছে যায় ED-র টিম। ED-র আরও একটি টিম পৌঁছে যায় লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে।  বহুতলের চারতলায় প্রতীক জৈনের ফ্ল্যাটে চলে তল্লাশি। তল্লাশি অভিযান চলাকালীন সেখানে ঢুকে নথি নিয়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে চুরি, ডাকাতির মতো বিস্ফোরক অভিযোগ তোলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ১৫ ই এপ্রিল, ফের রয়েছে এই মামলার শুনানি।                                                

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget