এক্সপ্লোর

Dilip Ghosh: সৌজন্যের রাজনীতি! মেলায় দেখা হতেই হাত মেলালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তৃণমূলের প্রদীপ সরকার

মেলায় গিয়ে দেখা হতেই, একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার

কলকাতা: গতকাল ১৪৪টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশ হতেই আজ একাধিক জায়গায় প্রচারে নেমে পড়লেন প্রার্থীরা। লাগাতার আকচাআকচির মধ্যেই সৌজন্যের রাজনীতির ছবি ধরা পড়ল নজরকাড়া কেন্দ্র খড়গপুর বিধানসভা আসনে।

মেলায় গিয়ে দেখা হতেই, একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার। গতকাল খড়গপুর শহরের কৌশল্যা এলাকায় শ্মশানকালী মন্দিরে বাৎসরিক পুজো ছিল। সেই উপলক্ষ্যে বসেছে মেলা। মন্দিরে পুজো দিয়ে মেলায় প্রচার সারেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। তিনি যখন ফিরছেন, তখনই মেলায় ঢোকেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একে অপরের সঙ্গে দেখা হতেই হেসে হাত মেলান তাঁরা। যুযুধান দুই শিবিরের কর্মী সমর্থকরা তখন স্লোগান তুলছেন। তৃণমূলের তরফে স্লোগান ওঠে, 'কালী মায়ের জয়'। বিজেপির তরফে 'জয় শ্রী রাম' স্লোগান দেওয়া হয়। হেসে হাত মিলিয়ে নিজের নিজের পথে এগিয়ে যান তৃণমূল ও বিজেপি প্রার্থী।                                                                                 

এদিকে, ভবানীপুরের চক্রবেড়িয়ায় জমজমাট প্রচার। চলছে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন। ভবানীপুরে বিজেপির অফিসে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। বিজেপি অফিসের উল্টোদিকে দেওয়াল লিখনের জায়গা থেকে স্লোগান তৃণমূল সমর্থকদের। জয় বাংলা স্লোগান, এলাকায় উত্তেজনা, পৌঁছল পুলিশ। 

বরানগর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শশীভূষণ লেনে প্রচার চলছে সজল ঘোষের। SIR-কে হাতিয়ার করে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রচার করছেন বরানগর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে বড়বাগান মাঠ এলাকায়। সোনারপুর দক্ষিণে জোরকদমে প্রচারে লাভলি মৈত্র, উন্নয়নই প্রধান ইস্যু। এলাকার উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান, প্রচারে নেমে জানালেন লাভলি। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীদের সঙ্গে প্রচারে তৃণমূল প্রার্থী। জয়ের ব্যবধান আরও বাড়ানোই লক্ষ্য, জানালেন লাভলি।                                 

অন্যদিকে, আলিপুরদুয়ারে প্রচার চলাকালীন, বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিল বিজেপিও। স্লোগান যুদ্ধের জেরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা।
   

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget