এক্সপ্লোর

West Bengal Cabinet Expansion: বিজেপি সরকারের মন্ত্রিসভায় ৩৫ নতুন মন্ত্রীর শপথ, কারা কোন দায়িত্বে?

West Bengal Cabinet Expansion LIVE: মন্ত্রিসভার শপথগ্রহণ লোকভবনে। শপথ নিলেন ১৩ জন পূর্ণমন্ত্রী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ৩ জন। প্রতিমন্ত্রী পদে শপথ ১৯ জনের।

কলকাতা : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ, ১ জুন পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের  মন্ত্রিসভায় শপথ নিলেন ৩৫ জন। সকাল ১১টা থেকে লোকভবনে শুরু হল বহু প্রতীক্ষিত শপথগ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রিসভার ৩৫ জন সদস্যকে শপথ পাঠ করাচ্ছেন।  শপথের আগে বাজল বন্দে মাতরম, জনগণমন। একে একে শপথ নিলেন রাজ্যের ৩৫ মন্ত্রী। আগাগোড়া হাজির  শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, রাহুল সিন্হারা।

বিভাগ পূর্ণমন্ত্রীর নাম
বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী শঙ্কর ঘোষ
বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী তাপস রায়
বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী অর্জুন সিংহ
বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়
বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ
বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী স্বপন দাশগুপ্ত
বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ
বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী দীপক বর্মন
বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী অরূপ কুমার দাস
বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী অজয় কুমার পোদ্দার
বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী কল্যাণ চক্রবর্তী
বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী দুধকুমার মণ্ডল

 

 

বিভাগ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর নাম
বিজেপি সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ
বিজেপি সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায়
বিজেপি সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজেশ মাহাতো

 

বিভাগ প্রতিমন্ত্রীর নাম
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী হরেকৃষ্ণ বেরা
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী অশোক দিন্দা
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী নদিয়ার চাঁদ বাউড়ি
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী বিশাল লামা
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী শান্তনু প্রামানিক
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী উমেশ রাই
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী অমিয়া কিস্কু
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী কলিতা মাজি
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা
বিজেপি সরকারের প্রতিমন্ত্রী সুমনা সরকার

লোকভবন চত্বরে সকাল থেকেই ছিল প্রস্তুতি তুঙ্গে।  ই সকাল থেকেই আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্তা এবং বিভিন্ন জেলার বিজেপি কর্মীরা অনুষ্ঠানস্থলে পৌঁছতে শুরু করেন। 

সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের খবর আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল নিজের পোস্টে তিনি লিখেছিলেন, রাজ্যের উন্নয়ন এবং প্রশাসনিক গতি আরও বাড়াতে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, নতুন মন্ত্রিসভা গঠনের মাধ্যমে বিজেপি সরকার প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করতে চাইছে

শপথের আগের দিন আনন্দপুরে গুরুত্বপূর্ণ বৈঠক

মন্ত্রিসভা গঠনের ঠিক আগের দিন কলকাতার আনন্দপুরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজেপির এক শীর্ষ নেতার আবাসনে হওয়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ ও সুনীল বনসল। এছাড়াও বৈঠকে যোগ দেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।সূত্রের খবর, সম্ভাব্য মন্ত্রীদের নাম, দফতর বণ্টন এবং রাজনৈতিক ভারসাম্য নিয়েই মূলত আলোচনা হয়েছে ওই বৈঠকে।

উত্তরবঙ্গ থেকে কলকাতা, মন্ত্রিসভায় জোর প্রতিনিধিত্ব

সম্ভাব্য তালিকায় উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলের একাধিক বিধায়কের নাম উঠে এসেছে। বিজেপি নেতৃত্ব আঞ্চলিক ও সামাজিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে বলেই রাজনৈতিক মহলের অনুমান। দেখে নেওয়া যাক, কারা কারা শপথ নিলেন। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Howrah News: তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের,
তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, "এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত.."
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
BMS Bijoya Sammilani: বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget