এক্সপ্লোর

BJP : বিধায়কদের সঙ্গে টানটান বৈঠক শুভেন্দুর, ঠিক হয়ে গেল BJPর স্ট্র্যাটেজি, কে কে টিকিট পাচ্ছেন, জানা গেল?

শাহ টার্গেট বেঁধে দিয়ে যাওয়ার পর কোমর বেঁধে নেমেছে পশ্চিমবঙ্গ বিজেপি। মঙ্গলবার বিধানসভাতেই বর্তমান বিধায়কদের নিয়ে আগামী লড়াইয়ের স্ট্র্যাটেজি ফাইনাল করলেন বিরোধী দলনেতা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : পাখির চোখ বিধানসভা ভোট। বাংলায় এসে অমিত শাহ একাধিকবার বলে গিয়েছিলেন, এপ্রিল মাসের মধ্যে  নতুন সরকার পাবে পশ্চিমবঙ্গ। অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা বের হবার পর হাতে আর তেমন সময় পাবে না রাজনৈতিক দলগুলি। তাই শাহ টার্গেট বেঁধে দিয়ে যাওয়ার পর কোমর বেঁধে নেমেছে পশ্চিমবঙ্গ বিজেপি। মঙ্গলবার বিধানসভাতেই বর্তমান বিধায়কদের নিয়ে আগামী লড়াইয়ের স্ট্র্যাটেজি ফাইনাল করলেন বিরোধী দলনেতা। বিজেপির বর্তমান বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন বিরোধী দলনেতা। 

মঙ্গলবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর ঘরে বিজেপির রুদ্ধদ্বার বৈঠক  হয়। সেই আলোচনায় কী কী বিষয়ে আলোচনা হল , তা জিগ্যেস করা হলে, বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, কম সময়ে কোন পদ্ধতিতে এগোবে দল, কী চাইছে হাইকমান্ড, তাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাহলে কি এদিনের বৈঠকেই ঠিক হয়ে গেল, আগামী বিধানসভা ভোটে কে কে টিকিট পেতে পারেন? বিধায়ক অগ্নিমিত্রা পাল জানালেন, এদিন টিকিট নিয়ে কোনও আলোচনাই হয়নি। হয়ত বর্তমান বিধায়কদের মধ্য়ে কেউ টিকিট পাবেন, কেউ পাবেন না, নতুন কেউও টিকিট পেতে পারেন, সেক্ষেত্রে বর্তমান বিধায়রদের দায়িত্ব হবে তাদের সাহায্য করা। পার্টির পরিকল্পনা মাফিক কাজ করতে সাহায্য করা।  

এদিন বৈঠকে হাজির ছিলেন,  এ রাজ্যে বিজেপির ভারপ্রাপ্ত নেতা বিপ্লব দেব । বিজেপি সূত্রে খবর , এদিন ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হয় মূলত। কী কী ইস্যু নিয়ে ভোটে যেতে হবে, বৈঠকে তা নিয়ে বিস্তারিত কথোপকথন হয়। রাজ্য বিজেপি ময়দানে লড়াই করার জন্য  বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কী কী সাহায্য প্রত্যাশা করে, তাও জানতে চান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, এ রাজ্যে বিজেপির ভারপ্রাপ্ত নেতা বিপ্লব। বৈঠক শেষে প্রত্যয়ী বিপ্লব বলেন, 'আমার কুণ্ডলীতে হার লেখা নেই' ! 

ভোটমুখী পশ্চিমবঙ্গে প্রচারে এসে দিন কয়েক আগেই অমিত শাহ বলেছিলেন, ২০২৬ সালে এ রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপিই। এমনকী তামিলনাড়ুতে গিয়েও তিনি বলেন, পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে তারা। ২০২৪ সালের পর থেকে বিজেপি ও NDA-এর জয়ের তালিকা দেন তিনি। অমিত শাহ বলেন, হরিয়ানায় তৃতীয়বার জয় পেয়েছে বিজেপি-NDA জোট, এবার তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের পালা। দুর্নীতির ইস্যুতে DMK-কে আক্রমণও করেন তিনি।  শাহ বলেন, 'আমবার বিজেপির সবাই বাংলার মানুষকে আশ্বস্ত করছি এবং কথা দিচ্ছি, মোদির সরকার তৈরির পরই এখানকার গৌরবের পুনরুদ্ধার হবে'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Arjun Singh: 'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
Humayun Kabir: 'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
Anubrata On Abhishek : 'ছোট থেকে দেওয়ালও লেখেনি, মিছিলও করেনি...', অভিষেককে ঝাঁঝালো আক্রমণ অনুব্রতর
অভিষেককে ঝাঁঝালো আক্রমণ অনুব্রতর

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget