এক্সপ্লোর

West Bengal BJP: রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নিরাপত্তায় প্রশ্ন, বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের

West Bengal Assembly: বুধবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

কলকাতা: রাজ্য বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নিরাপত্তার প্রশ্নে ওয়াকআউট। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা, নারী নিরাপত্তা নিয়ে আজ মুলতবি প্রস্তাব পেশ করেন বিজেপি-র মহিলা বিধায়করা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই মুলতবি প্রস্তাব পাঠের অনুমতি দিলেও, স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। শেষ পর্যন্ত বিধানসভা থেকে ওয়াকআউট করেন। (West Bengal BJP)

বুধবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এদিন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। বলা হয়, "রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পশ্চিমবঙ্গে মহিলারা এখন আর সুরক্ষিত নন। শিশুদের উপরও নির্যাতন ঘটছে। সরকার এবং পুলিশ এ ব্যাপারে উদাসীন।" (West Bengal Assembly)

সেই নিয়ে বিজেপি-র মহিলা বিধায়করা একটি মুলতবি প্রস্তাব বিধানসভায় উত্থাপন করেন। অধ্যক্ষ বিমান সেই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও, আলোচনার কোন সুযোগ দেননি বলে অভিযোগ করেন তাঁরা। সেই নিয়ে  প্রতিবাদে নিজেদের আসনের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন বিজেপি বিধায়করা। কেন মহিলা নির্যাতনের ঘটনা ঘটছে তা নিয়ে স্লোগান দেন। এর পরই বিধানসভার কক্ষ থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। 

বিধানসভা থেকে বেরিয়ে এদিন কলকাতার রাস্তায় নামেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতর অভিযান করছেন তাঁরা। রবীন্দ্র সদন থেকে বেকবাগানের উদ্দেশে বিজেপি বিধায়কদের মিছিল এগিয়ে চলেছে। হাতে পোস্টার, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিজেপির মিছিল। বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নেমেছে বিজেপি। (Bangladesh News)

বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের হাতে ডেপুটেশন তুলে দেবেন বিজেপি নেতারা। বাংলাদেশ হাই কমিশনে কড়া নিরাপত্তার বন্দোবস্ত হয়েছে। শুভেন্দু-সহ আটজনকে ভিতরে ঢোকারপ অনুমতি দেওয়া হয়েছে। বিজেপি-র মিছিলে রয়েছে অগ্নিমিত্রা পাল, শিখা চট্টোপাধ্য়ায়, চন্দনা বাউড়ি। তিনি জানান, নিশঃর্ত মুক্তি চান চিন্মকৃষ্ণের। সেই দাবিই নিয়েই এই অভিযান। শুভেন্দু জানিয়েছেন, চিন্ময়কৃষ্ণকে অবিলম্বে মুক্তি দিতে হবে বলে দাবি জানাচ্ছেন তাঁরা।

বাংলাদেশের ঘটনায় সীমান্ত অবরোধের হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি। তৃণমূলও বাংলাদেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত।  চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে চট্টগ্রামে মিছিলের প্রস্তুতির সময় ব্যাপক ধরপাকড় চলে। আওয়ামি লিগের মোট ৬ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর-দফায় দফায় চলছে বিক্ষোভ-অবরোধ। তার আঁচ এসে পড়েছে কলকাতাতেও।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget