এক্সপ্লোর

BJP News : রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল, সাংগঠনিক দায়িত্বে আনা হল কাদের ?

West Bengal BJP : এক দল এক পদ নীতিতে জোর দেওয়া হয়েছে দলের তরফে।

শিবাশিস মৌলিক ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল করা হল। সাংগঠনিক পদ থেকে সরানো হল মন্ত্রীদের।

বিজেপিতে একাধিক রদবদল হয়েছে। বিভিন্ন জেলা কমিটিতে রদবদল করা হয়েছে। জেলা সভাপতির পদে রদবদল হয়েছে। পাশাপাশি মোর্চাগুলির ক্ষেত্রেও একাধিক পরিবর্তন এনেছে দল। ইন্দ্রনীল খাঁ ছিলেন যুব মোর্চার সভাপতি। সেখান থেকে তাঁকে সরিয়ে আনা হয়েছে অমিত সামন্তকে। তিনিও বিধায়ক। মহিলা মোর্চার সভানেত্রী করা হয়েছে অঞ্জনা বসুকে। ফাল্গুনী পাত্রকে সরিয়ে মহিলা মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। ওবিসি মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে ধনঞ্জয় ঘোষকে। এসটি মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বজিৎ বিশ্বাসকে।

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই একটি বিষয় তারা স্পষ্ট করেছিল, 'এক ব্যক্তি এক পদ' নীতিতে জোর দেওয়া হবে। অর্থাৎ যারা মন্ত্রিত্ব পেয়েছেন, তাঁদের সাংগঠনিক দায়িত্বে রাখা হবে না। শেষ পর্যন্ত যে কমিটি গঠন হল, তা আজ রাজ্য বিজেপির তরফ থেকে জানানো হল। সেখানে দেখা গেল, যারা মন্ত্রী রয়েছেন যেমন- অগ্নিমিত্রা পাল, তাপস রায়, শঙ্কর ঘোষ...এরা রাজ্য কমিটিতে ছিলেন। এখন এদের সরিয়ে দেওয়া হয়েছে। একাধিক বিধায়ক-সাংসদ রয়েছেন, কিন্তু যারা মন্ত্রী রয়েছেন তাঁদের এই সাংগঠনিক পদ থেকে সরানো হল। নতুন ব্যক্তিদের নিয়ে আসা হয়েছে।

শমীক ভট্টাচার্যের নেতৃত্বে প্রকাশিত হয়েছে পূর্ণাঙ্গ রাজ্য কমিটি। মন্ত্রী না হওয়া সত্ত্বেও শর্বরী মুখোপাধ্যায়কে রাজ্য কমিটি থেকে সরানো হয়েছে। রাজ্য কমিটির সম্পাদক ছিলেন যাদবপুরের বিজেপি বিধায়ক। সব মিলিয়ে নতুন করে ঢেলে সাজানো হয়েছে কমিটিকে। 'এক ব্যক্তি এক পদ' নীতিতে জোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি ৭ জেলার সভাপতি পদে রদবদল করা হয়েছে। সেই জেলাগুলি হল- বনগাঁ, বারাসাত, শ্রীরামপুর, আরামবাগ, মেদিনীপুর, বর্ধমান, কাটোয়া সাংগঠনিক জেলা। বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি বদল করে আনা হয়েছে- দীপঙ্কর চক্রবর্তীকে আনা হয়েছে। বনগাঁয় আনা হয়েছে নৃপেন বিশ্বাসকে, শ্রীরামপুরে শশী সিং, আরামবাগে প্রশান্ত দিগর, মেদিনীপুরে সৌমেন তিওয়ারি, বর্ধমানে আশিস পাল এবং কাটোয়ায় মানিক রায়। তাঁদের নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা সভাপতি হিসাবে।

এছাড়াও যারা রাজ্য ভাইস প্রেসিডেন্ট, স্টেট জেনারেল সেক্রেটারি, স্টেট সেক্রেটারি...সেখানেও বেশকিছু নতুন মুখ আনা হয়েছে। এমন অনেকেই আছেন যারা কমিটিতে ছিলেন তাঁদের কমিটিতে রাখা হয়েছে। মূলত যারা মন্ত্রী তাঁদেরই এই কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের আর নতুন করে সাংগঠনিক পদে রাখা হচ্ছে না। বাকি জেলাগুলির ক্ষেত্রেও দ্রুত তালিকা প্রকাশ করা হবে বলে বিজেপি সূত্রের খবর।

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Advertisement

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget