এক্সপ্লোর

School Teachers Rule 2025 : ২০২৫ থেকেই শিক্ষকদের জন্য কড়া নিয়ম, ১০.৪০ এর পর স্কুলে ঢুকলেই 'লেট', ১১.১৫ বেজে গেলেই 'অ্যাবসেন্ট'!

সকাল ১০ টা ৪০ মিনিটের পর যদি কেউ পৌঁছান, তাহলে ‘লেট মার্ক’ দেওয়া হবে। বেলা সওয়া ১১টা ১৫ র পরে ঢুকলে তাঁদের অনুপস্থিত হিসেবে ধরা হবে।

২০২৫ শিক্ষাবর্ষের জন্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং টিচার্স ডায়েরি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। তাতে একগুচ্ছ নিয়মের উল্লেখ করা হয়েছে ক্লাসের সময়, প্রার্থনা সময়, শিক্ষকদের হাজিরার সময় নিয়ে।  এছাড়াও পরীক্ষা, সারা বছরে কতদিন ক্লাস হবে, কতদিন ছুটি, পরীক্ষার জন্য কত সময় বরাদ্দ থাকবে , তা নিয়েও কয়েক দফা নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নোটিস অনুসারে, এখন থেকে সব শিক্ষক শিক্ষিকাদের স্কুলে পৌঁছতে হবে সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে । তারপর সময় মেনে করতে হবে প্রার্থনা। তা শুরু করতে হবে ১০টা ৪০ মিনিটে। এর থেকে দেরি করা যাবে না। প্রতিদিন ৮ টি করে পিরিওড হবে। টিফিনের আগে ৪ টি ও পরে ৪ টি পিরিওড হবে। টিফিনের আগের ক্লাসগুলি ৪০ মিনিট করে , পরের ক্লাসগুলি ৩৫ মিনিট করে হবে। আর পুরো স্কুলের সময় সকাল ১০ টা ৪০ থেকে ৪টে ৩০ পর্যন্ত। ক্লাস সিক্স থেকে এইটের স্টুডেন্টদের জন্য এক বছরে অন্ততপক্ষে হাজার ঘণ্টা ক্লাস করাতে হবে। 

সকাল ১০ টা ৩৫ এর মধ্যেই প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক ও অশিক্ষক কর্মীদের স্কুলে আসতে হবে। সকাল ১০ টা ৪০ মিনিটের পর যদি কেউ পৌঁছান, তাহলে ‘লেট মার্ক’ দেওয়া হবে। বেলা সওয়া ১১টা ১৫ র পরে ঢুকলে তাঁদের অনুপস্থিত হিসেবে ধরা হবে। শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কেউই স্কুল থেকে বিকেল সাড়ে ৪টের আগে বেরোতে পারবেন না। প্রধানশিক্ষককে একটি রেজিস্টার রাখতে হবে, তাতে প্রতি শিক্ষক ও অশিক্ষক দের ঢোকা ও বেরোনোর সময় , সই-সহ নথিভুক্ত থাকবে। পড়ুয়ারা যাতে ক্লাসে উত্তীর্ণ হওয়ার পর সরকারি বই স্কুলে ফেরত দেন, তাও দেখতে হবে প্রধান শিক্ষককে। 

 এছাড়াও সব শিক্ষক ও অশিক্ষক কর্মীদের স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হবে। স্বাধীনতা দিবস , প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ আবশ্যক। এছাড়া নির্দেশিকায় বলা হয়েছে যে, পড়ুয়ারা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। সেইসঙ্গে শিক্ষকদেরও অনুরোধ করা হয়েছে,  তাঁরা যেন ক্লাস চলাকালীন মোবাইল ফোন ব্যবহার না করেন।    

আরও পড়ুন : চাকরির যোগ কন্যার, লাভের পর লাভ সিংহর, আপনার ২০২৫ কেমন ? ( সিংহ থেকে বৃশ্চিক ) 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
Democratic Trinamool Congress : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
Democratic Trinamool Congress : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
BJP Leader's Arrest : '৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
'৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
Kunal Ghosh: আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget