এক্সপ্লোর

West Bengal Bridge Collapse: প্রকৃতির তাণ্ডব শুরু, বৃষ্টির দাপটে কার্শিয়ঙে ভেঙে পড়ল সেতু, বিচ্ছিন্ন মিরিক-শিলিগুড়ি রুট

টানা বৃষ্টিতে ধসে পড়ল বালাসন নদীর অস্থায়ী সেতু, বন্ধ শিলিগুড়ি-মিরিক সড়ক

মোহন প্রসাদ, দার্জিলিং :  উত্তরবঙ্গে বড়সড় বিপর্যয়। প্রাকৃতিক দুর্যোগের দাপটে ভেঙে পড়ল সেতু। ভোগান্তি বাড়ল স্থানীয়দের। শুক্রবার সকালেই দুর্ঘটনার খবর পাহাড়ি জেলায়। দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার দুধিয়া এলাকায় বালাসন নদীর উপর নির্মিত অস্থায়ী সেতু টানা ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ল।  বৃহস্পতিবার রাতভর বৃষ্টির পর শুক্রবার সকালে সেতুটি ধসে পড়ে বলে প্রশাসন সূত্রে খবর।

কী ঘটেছে?

সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ রয়েছে। শুক্রবার  দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গের বেশ কিছু ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। 
কার্শিয়ঙের দুধিয়ায় জলের তোড়ে ভেঙে পড়ে অস্থায়ী ব্রিজ, এর জেরে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই রুটে।রাত থেকে অব্যাহত ভারী বৃষ্টির কারণেই এই বিপর্যয়, বলছে এলাকার মানুষ। এর ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

গত বছরের অক্টোবরে প্রবল বৃষ্টি ও বন্যায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছিল। পাহাড়ি নদীর জলের তোড়ে ভেসে গিয়েছিল একাধিক সেতু ও রাস্তা। সেই পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠনের কাজ শুরু করে প্রশাসন। এরই অংশ হিসেবে ১০ অক্টোবর থেকে মিরিকমুখী অস্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হয়। প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া এই সেতু নির্মাণে ব্যবহার করা হয়েছিল সিমেন্টের পাইপ, পাথর এবং অন্যান্য নির্মাণসামগ্রী। প্রায় ৪৬৮ মিটার দীর্ঘ সেতুটি তৈরিতে ১২০০ মিলিমিটার ব্যাসের মোট ১৩২টি হিউম পাইপ ব্যবহার করা হয়। প্রশাসনের পক্ষ থেকে মাত্র ১৬ দিনের মধ্যেই কাজ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গত ১২ অক্টোবর, আলিপুরদুয়ারের হাসিমারায় এনিয়ে পর্যালোচনা বৈঠক করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে মিরিকে যাওয়ার অস্থায়ী ব্রিজ তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি। বর্তমানে এই ব্রিজের মাঝের অংশের কিছুটা কাজ এখনও বাকি আছে। এবারের বর্ষার পরে তা শুরু করার কথাও হয়। কিন্তু, তার আগেই গতরাতের বৃষ্টিতে ভেঙে পড়ল এই অস্থায়ী সেতু। 

প্রভাব পড়েছে নির্মীয়মাণ মূল সেতুতেও

দুধিয়ায় নির্মাণাধীন মূল সেতুটিও ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে স্থানীয় মানুষের যাতায়াতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

যাত্রীদের জন্য সতর্কবার্তা

আপাতত শিলিগুড়ি-মিরিক রুটে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণে সতর্ক থাকার আবেদন জানিয়েছে প্রশাসন।

পরিস্থিতির উপর নজর

প্রশাসন ও সংশ্লিষ্ট দফতর ঘটনাস্থলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। টানা বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড় ও সংলগ্ন এলাকায় ভূমিধস এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Woman Death: ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget