এক্সপ্লোর

WB Budget 2025 LIVE : 'কোথাও যেন মনে হচ্ছে এবার সত্যি হতে চলেছে', 'ঘাটাল মাস্টার প্ল্যান' বরাদ্দে প্রতিক্রিয়া দেবের

West Bengal 2025 Budget Live Updates : 'কেন বিরোধীরা সর্বদল বৈঠকে আসেন না, বুঝতে পারি না'। বিএ কমিটির বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Key Events
west Bengal budget 2025 live updates chandrima bhattacharya cm mamata Banerjee announcement highlights WB Budget 2025 LIVE : 'কোথাও যেন মনে হচ্ছে এবার সত্যি হতে চলেছে', 'ঘাটাল মাস্টার প্ল্যান' বরাদ্দে প্রতিক্রিয়া দেবের
পশ্চিমবঙ্গের বাজেট
Source : https://bengali.abplive.com/

Background

কলকাতা : ছাব্বিশের ভোটের আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায়-সরকারের শেষ বাজেট। আজ বিকেল ৪টেয় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে তার আগেই জোর কটাক্ষ শুভেন্দুর।

'৩ শতাংশ DA বৃদ্ধি থাকতে পারে'

গতকাল শুভেন্দু বলেন, 'বাংলার মানুষের চাহিদা মতো কিছু না থাকলে, শুধু ভাতা বাড়িয়ে হবে না। ৫০০ টাকার ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন।  কালকে ৩ শতাংশ DA বৃদ্ধি থাকতে পারে। হয়তো আমি বলার পর ওটা ৪ শতাংশ হয়ে যেতে পারে। আমরা কেন্দ্রীয় হারে চাই। চাকরির কোনও গল্প থাকবে না। শিল্প নিয়ে কালকে থাকবে।' প্রসঙ্গত, DA ইস্যুতে রাজ্যে কম জল গড়ায়নি। একদিকে বকেয়া ডিএ নিয়ে যারা গলা চড়িয়েছেন, তাঁদের অনেকেই স্থানান্তরিত হয়েছেন অতীতে বলেও অভিযোগ।

২৬ বিধানসভা নির্বাচনের আগে এটাই  মমতার-সরকারের শেষ বাজেট

এবার সবচেয়ে বড় কথা হচ্ছে, বছর পেরোলেই অগ্নিপরীক্ষা। ২৬ বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়-সরকারের শেষ বাজেট। তাই বলার অপেক্ষা রাখে না, অনেক কিছুই হতে পারে কালকের বাজেটে। কারণ ভাগ্য নির্ধারণের পিলার মজবুত করতে সাহায্য করবে বইকি। পাশাপাশি আরও একটা বড় ইস্যু শিল্প। কারণ বিজিবিএস এবার বেশ বড় অঙ্কের বিনিয়োগের প্রসঙ্গ উঠে এসেছে। সেখানে বাংলার ছেলে মেয়েদের কর্মসংস্থানও জুড়ে রয়েছে। যাতে ভিনরাজ্যমুখী না হতে হয়, সেদিক থেকে বড় চেষ্টায় শাসকদল।  তবে বুধবারের অপেক্ষায় গোটা বাংলা। কোন খাতে কত, কেমন হবে বরাদ্দ ? তা নিয়ে বিশ্লেষণে প্রতিটা রাজনৈতিক দলই। 

20:48 PM (IST)  •  12 Feb 2025

West Bengal Budget 2025 Live Updates : উত্তপ্ত বাজেট অধিবেশন, বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির, নিন্দায় সরব স্পিকার

উত্তপ্ত বাজেট অধিবেশন। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। নিন্দায় সরব স্পিকার। বেকার বিরোধী বাজেট। কর্মসংস্থানের কথা নেই। আক্রমণ বিরোধী দলনেতার। 

19:49 PM (IST)  •  12 Feb 2025

WB Budget 2025 Live Updates : 'কোথাও যেন মনে হচ্ছে এবার সত্যি হতে চলেছে', 'ঘাটাল মাস্টার প্ল্যান' বরাদ্দে প্রতিক্রিয়া দেবের

চর্চা চলে আসছে কয়েক যুগ ধরে। কিন্তু বাস্তবায়িত হয়নি আজও। রাজ্য রাজনীতিতে 'ঘাটাল মাস্টার প্ল্যান' তাই 'হট টপিক'। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এবার সেই 'ঘাটাল মাস্টার প্ল্যান' নিয়ে বড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। 'ঘাটাল মাস্টার প্ল্যান' বাস্তবায়িত করতে বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য। তৃণমূলের তারকা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী 'ঘাটাল মাস্টার প্ল্যান' বাস্তবায়িত করার স্বপ্ন দেখিয়েছিলেন। রাজ্যের ঘোষণায় তিনিও প্রতিক্রিয়া জানালেন।

তিনি বলেন, "ঘাটালের দীর্ঘদিনের লড়াই। অনেকে হয়ত বেঁচেও নেই। কোনও দিন নিশ্চয়ই বাস্তবায়িত হবে বলে স্বপ্ন দেখেছিলেন। তাঁদের লড়াই, প্রার্থনা, আশীর্বাদ... আমার কোথাও যেন মনে হচ্ছে এবার সত্যি হতে চলেছে। জমি কমিটি তৈরি হয়ে গিয়েছে। পরিকল্পনার আওতায় যে যে জমি পড়ে, সমীক্ষা হয়েছে।"

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget