এক্সপ্লোর

West Bengal Budget 2026: শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর, কত শিক্ষক নিয়োগের প্রস্তাব ? শিক্ষাক্ষেত্রে আর কী কী ঘোষণা

West Bengal Budget 2026: রাজ্য বাজেটে ৫০ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম ২০দিনের কাজ। বাজেটে পুলিশে সব মিলিয়ে ২০ হাজার নিয়োগের প্রস্তাব।

West Bengal Budget 2026: রাজ্য বাজেটে ৫০ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এছাড়াও তিনি জানিয়েছেন, ১০০ জন মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কিমের প্রস্তাব রাখা হয়েছে। অন্যদিকে, ভরসা কর্মসূচিতে গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতকদের মাসে ৩ হাজার, অন্যদের ২ হাজার টাকা ভাতা দেওয়া হবে। উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা সহায়তা দেবে রাজ্য। সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রীদের এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সাহায্যও দেবে রাজ্য সরকার। এর পাশাপাশি উত্তরবঙ্গে একটি IIT এবং একটি IIM নির্মাণের ঘোষণা করা হয়েছে। এছাড়াও ছাত্রীদের জন্য (ঋতুস্রাবের সময়ের সুবিধার্থে) সমস্ত স্কুল-কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন রাখা হবে। 

পুলিশে সব মিলিয়ে ২০ হাজার নিয়োগের প্রস্তাব অর্থমন্ত্রীর, রাজ্য বাজেটে মহিলা থানা নিয়ে বড় ঘোষণা 

রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে ২২ জুন সোমবার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিনের বাজেট পেশের সময় বলেন, 'রাজ্যে সমস্ত সামাজিক প্রকল্প অব্যাহত থাকবে। বিকশিত বাংলার লক্ষ্যেই এই বাজেট। রাজ্যের উপর ৮ লক্ষ ১৫ হাজার কোটি টাকার ঋণ। একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করাই আমাদের লক্ষ্য। স্বচ্ছতার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ।' অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন, রাজ্যে ১ লক্ষ সরকারি শূন্য পদ পূরণ করা হবে। শূন্যপদে ৩৩% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পুলিশে সব মিলিয়ে ২০ হাজার নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। ৫০ হাজার শিক্ষক-অধ্যাপক নিয়োগের প্রস্তাবও দিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়াও শিক্ষাকর্মীদের জন্য ১ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে। আর যেখানে প্রযোজ্য সেখানে ১০% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত রাখা হবে। রাজ্যে তৈরি হবে স্পোর্টস বিশ্ববিদ্যালয়। প্রতি বিধানসভা এলাকায় মিনি ইন্ডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। আর জাতীয় ক্রীড়ায় অংশগ্রহণকারী ক্লাবগুলিকে ১ কোটি টাকা দেওয়া হবে। 

অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর 

রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে, অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসে ৫ হাজার টাকা পেনশন দেওয়া হবে। যে সমস্ত ব্যক্তি কারাবাস ভোগ করেছেন (জরুরি অবস্থাতেই বেশিরভাগটা), তাঁদের মাসে ১০ হাজার টাকা পেনশন দেওয়া হবে। রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন যাঁরা, তাঁদের সংগ্রামী ভাতা দেওয়া হবে। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম ২০ দিনের কাজ পাওয়া নিশ্চিত করা হবে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
Annapurna Yojana Website: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
Advertisement

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget