এক্সপ্লোর

West Bengal Budget 2026: উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের

Rs 50,000 For Unmarried Female Students : মূলত, উচ্চ শিক্ষায় ছাত্রীদের ড্রপ আউট রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এর জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে রাজ্য সরকার।

Rs 50,000 For Unmarried Female Students : রাজ্য বাজেটে (West Bengal Budget 2026) অবিবাহিত ছাত্রীদের জন্য বড় ঘোষণা করলে রাজ্য় সরকার। এবার থেকে সরকারি ও সরকারপোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় এককালীন ৫০,০০০ টাকা দেবে নতুন সরকার। মূলত, উচ্চ শিক্ষায় ছাত্রীদের ড্রপ আউট রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এর জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে রাজ্য সরকার। সোমবার বাজেট সেশনে এই ঘোষণা করেছেন, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। 

বিকশিত বাংলার লক্ষ্যে কী থাকল বাজেটে

রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিনের বাজেট পেশের সময় বলেন, 'রাজ্যে সমস্ত সামাজিক প্রকল্প অব্যাহত থাকবে। বিকশিত বাংলার লক্ষ্যেই এই বাজেট। রাজ্যের উপর ৮ লক্ষ ১৫ হাজার কোটি টাকার ঋণ। একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করাই আমাদের লক্ষ্য। স্বচ্ছতার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ।' 

১ লক্ষ সরকারি শূন্য পদ পূরণ

'রাজ্যে ১ লক্ষ সরকারি শূন্য পদ পূরণ করা হবে। শূন্যপদে ৩৩% মহিলাদের জন্য সংরক্ষিত। পুলিশে সব মিলিয়ে ২০ হাজার নিয়োগের প্রস্তাব। ৫০ হাজার শিক্ষক-অধ্যাপক নিয়োগের প্রস্তাব। শিক্ষাকর্মীদের জন্য ১ হাজার শূন্য পদে নিয়োগ। যেখানে প্রযোজ্য সেখানে ১০% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত।' 

'নতুন পুলিশ জেলা হবে কাঁথি, গোপীবল্লভপুর মহকুমা। MLA ফান্ড ৭০ লক্ষ থেকে বাড়িয়ে ১ কোটি টাকা। ফলতা ব্লককে মডেল ব্লক হিসেবে গড়ে তোলা হবে। জঙ্গিপুরের নদী ভাঙন রোধে ৫০ কোটি টাকা বরাদ্দ। হোমগার্ড, NVF কর্মীদের মাসিক বেতন ২ হাজার টাকা বৃদ্ধি। রাজ্যে বাজেটে ৫০ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম ২০দিনের কাজ।

পুলিশে ২০ হাজার নিয়োগ

বাজেটে পুলিশে সব মিলিয়ে ২০ হাজার নিয়োগের প্রস্তাব। রাজনৈতিক মতবাদের জন্য হিংসার শিকার হলে সংগ্রামী ভাতা। রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগীদের আরও ২০% DA ঘোষণা। রাজ্য সরকারি কর্মীদের DA ১৮% থেকে বেড়ে ৩৮%, ৩৮% হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ১ অক্টোবর, ২০২৬ থেকে সরকারি কর্মীদের নতুন হারে DA। সরকারি, আধা সরকারি, অশিক্ষক কর্মীদের অতিরিক্ত ২০% DA.' 

আরও পড়ুন : ধুঁকতে থাকা ‘ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ’ পুনরুজ্জীবনে রাজ্য সরকারের বড় উদ্যোগ, কী ঘোষণা হল রাজ্য় বাজেটে ?

Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget