এক্সপ্লোর

West Bengal Budget : শুধু মহিলা, যুবা নয় ! বয়স্কদের ভাতায় বিরাট লাফ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

পরিবারের  বাজেটে  বয়স্কদের নিয়েও বড় ঘোষণা করল সরকার। জানানো হল ...

কলকাতা : সোমবার পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের বাজেটে দেড়দশকের খরা কাটার স্বপ্ন দেখছে রাজ্যবাসী। সোমবার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে, শিক্ষিত বেকারদের ভাতা দিতে 'ভরসা' প্রকল্প, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের এককালীন অর্থ সাহায্য এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের টিউশন ফি ছাড়, স্বাস্থ্য বিমার মতো প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী। বাজেটে মহিলাদের সুরক্ষার পাশাপাশি তাঁদের ক্ষমতায়নে বিশেষ জোর দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই সঙ্গে পরিবারের  বাজেটে  বয়স্কদের নিয়েও বড় ঘোষণা করল সরকার। জানানো হল, 'বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকরা হলেন সমাজে সবচেয়ে বেশি অসুরক্ষিত। এই নাগরিকদের সামাজিক সুরক্ষা বৃদ্ধি করার জন্য আমি এঁদের মাসিক পেনশন ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব রাখছি। ' 

যুবাদের জন্য ঘোষণা 

সোমবার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে,  শিক্ষিত বেকারদের ভাতা দিতে 'ভরসা' প্রকল্প, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের এককালীন অর্থ সাহায্য। এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের টিউশন ফি ছাড়, স্বাস্থ্য বিমার মতো প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী।  বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টে বেকারদের জন্য মাসিক দেড় হাজার টাকা ভাতা দেওয়ার 'যুবসাথী' প্রকল্পের ঘোষণা করেছিল আগের তৃণমূল সরকার। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে সেই ভাতা দ্বিগুণ করা হবে। সোমবার ক্ষমতায় আসার পর প্রথম বাজেটে সেই ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

আরও আর্থিক সাহায্য পিছিয়ে পড়াদের জন্য

তফশিলি জাতির মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং শহরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে একাধিক বড় ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা (PM-AJAY) রাজ্যে আরও বিস্তৃতভাবে কার্যকর করা হবে। পাশাপাশি বাড়ানো হবে জনপ্রিয় 'মা আহার' কেন্দ্রের সংখ্যাও। অর্থমন্ত্রী জানান, তফশিলি জাতিভুক্ত মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণ এবং তফশিলি অধ্যুষিত গ্রামগুলিকে ‘আদর্শ গ্রাম’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে PM-AJAY প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এই প্রকল্পের জন্য চলতি অর্থবর্ষে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। সরকারের আশা, এই অর্থের সাহায্যে রাজ্যের প্রায় ১,৫০০ থেকে ২,০০০টি গ্রামকে প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে। 

বাজেটে খাদ্য নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এখনও বহু মানুষের দিনে দু'বেলা পুষ্টিকর খাবার জোগাড় করার সামর্থ্য নেই। সেই কারণেই শহরাঞ্চলে চালু হওয়া ‘মা আহার’ প্রকল্পকে আরও সম্প্রসারণ করা হবে। বর্তমানে রাজ্যের বিভিন্ন শহরে ৪০০টি মা আহার কেন্দ্র চালু রয়েছে। সেখানে ডিম, মাছ এবং সবজি-সহ সুষম ও পুষ্টিকর খাবার মাত্র ৫ টাকায় দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্পের জনপ্রিয়তা বাড়ায় আগামী দিনে আরও ২১০টি নতুন মা আহার কেন্দ্র চালু করার ঘোষণা করেছে সরকার। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Advertisement

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget