এক্সপ্লোর

Mamamta Banerjee: স্বরাষ্ট্রমন্ত্রী সব কিছু করতে পারেন, তাঁর দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর: মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee On Amit Shah: বুধবার সংসদে অমিত শাহ, এবং আজ কৃষ্ণনগরের জনসভায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়, দুজনেই বিহারের কথা টেনে এনে পরস্পরকে আক্রমণ শানালেন।

কৃষ্ণনগর: SIR ইস্যুতে ফের একবার অমিত শাহকে (Amit Shah) একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ''এসআইআর করে বাংলা থেকে মানুষকে তাড়িয়ে দিলে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। স্বরাষ্ট্রমন্ত্রী সব কিছু করতে পারেন, তাঁর দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর।'' পশ্চিমবঙ্গের ভোটের আগে, তৃণমূল-বিজেপি দু'পক্ষের মুখেই বিহারের ভোটের ফলের প্রসঙ্গ! বুধবার সংসদে অমিত শাহ, এবং আজ কৃষ্ণনগরের জনসভায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়, দুজনেই বিহারের কথা টেনে এনে পরস্পরকে আক্রমণ শানালেন।

এছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় আরও বলেন, ''দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে DM-দের মাথার উপর ছড়ি ঘোরানোর জন্য। বলছে দেড় কোটি নাম বাদ দিতে হবে। যদি সত্যিই সত্যিই নাম কেটে দেওয়া হয়, তাহলে ধর্না দেবেন। না না তোলা পর্যন্ত ধর্না চালিয়ে যাবেন। যাঁরা ঠাকুরদা, ঠাকুমার নাম দিয়েছে, তাঁদের হিয়ারিংয়ে ডাকা হবে। DM-দের পাশে একটা করে কেন্দ্রের লোক বসিয়ে রাখা হবে। DM-BDO-দের ভয় দেখানো হচ্ছে? ২৯ পর্যন্ত ওদের দিল্লি চালাতে হবে না, তার আগেই মেয়াদ শেষ হয়ে যাবে।"

এর আগে এই SIR প্রক্রিয়াকে কেন্দ্রের চালাকি বলে খোঁচা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, ''SIR-এ সবাই নাম তুলবেন। কারণ এটা ওদের চালাকি ! সামনে নির্বাচন আছে। যদি এসআইআর না করতে পারেন, মানে এই জন্যই প্ল্যান করে করেছে, নির্বাচনের দু মাস আগে, যদি আমরা না মেনে চলি, তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। আপনার অস্তিত্ব থাকবে না। আপনার ভাষা থাকবে না। আপনার সম্মান থাকবে না। বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। আমরা এনআরসি করতে দেব না। নিশ্চিন্তে থাকুন, এখানে কোনও ডিটেনশন ক্যাম্প এখানে হবে না। ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে চালু করে দিয়েছে, ডিটেনশন ক্যাম্প, আসামে ডিটেনশন ক্যাম্প।'তিনি আরও বলেন, মনে রাখবেন, চূড়ান্ত তালিকায় নামটা আছে কিনা দেখতে হবে। কেন্দ্রে বিজেপি চালাকি করেছে। চূড়ান্ত তালিকা তৈরি করেই, তারপর দিনই ইলেকশন ডিক্লেয়ার করে দেবে। যাতে কেউ কোর্টে যেতে না পারে''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা ও ৫ কোটি টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা ও ৫ কোটি টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ৫ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ৫ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget