এক্সপ্লোর

Mamata Banerjee: 'বদলা নয় বলেই জেনেশুনে ওদের গায়ে হাত দিইনি’, পুজো উদ্বোধনে বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর

CM Takes A Dig AT Left:'বদলা নয় বলেই আমরা জেনেশুনে ওদের গায়ে হাত দিইনি’, পুজো উদ্বোধনে এসে বামেদের কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের

কলকাতা: 'বদলা (revenge) নয় বলেই আমরা জেনেশুনে ওদের গায়ে হাত দিইনি’, পুজো (durga puja) উদ্বোধনে (inauguration) এসে বামেদের (Left) কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee)। বললেন, ‘ফাইলের পর ফাইল উধাও, আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের দু'একটা পাচ্ছিস কী করে?’ সঙ্গে অভিযোগ, ‘তোমাদের লোকেরা তো এখনও বসে রয়েছে।’

তোপ মুখ্যমন্ত্রীর...
সোমবার আদি বালিগঞ্জের পুজো উদ্বোধনে এসে রীতিমতো কড়া সুর শোনা গেল তৃণমূলনেত্রীর গলায়। বললেন, ‘আমি চাই তারা কাগজ খুঁজে বার করুক, কারণ পুরোটাই ডিজিটাইজ করে দেওয়া হয়েছে।’ এর পর সরাসরি সিপিএমের আইনজীবী সাংসদের দিকে আঙুল তুলতে শোনা গেল তাঁকে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘বিকাশ ভট্টাচার্য মামলা করার আগে যে বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন সেটা বড় স্ক্যাম। সেই কাগজগুলো কোথায়? ভাবছে আমাদের কাছে নেই। আছে আছে। চুপিচুপি দেব। লুকিয়ে লুকিয়ে দেব, যখন চ্যালেঞ্জ করতে শুরু করেছ।’ আসে সারদা কেলেঙ্কারির কথাও। মমতা প্রশ্ন তোলেন, ’কার আমলে এসেছিল সারদা?’ উল্লেখ্য, ৩৪ বছরের বাম শাসনের পর রাজ্যে ২০১১ সালে প্রথম ক্ষমতায় আসে তৃণমূল। একুশের বিধানসভা নির্বাচনে জিতে তৃতীয় বার ফের সরকার গড়ে তারা। আর এই গত ১১ বছরে বার বার সিপিএমের শাসনকালের সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে তৃণমূলনেত্রী-সহ দলের প্রায় সর্বস্তরের নেতানেত্রীকে।

কী বলল সিপিএম?
তাঁর এদিনের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ’মুখ্যমন্ত্রীর কথার মধ্যে আমি নতুন কিছুই পেলাম না।' সঙ্গে সংযোজন, 'সম্ভবত উনি ঠিক করেছেন রোজই তিন-চার বার করে বস্তাপচা মিথ্যা কথা বলবেন। জল খাবার পূর্বশর্ত এটি। এসব না করে উনি জল খেতে পারছেন না।' তবে মুখ্যমন্ত্রী যে ভাবে 'তুই-তোকারি' করছেন, সেটা বন্ধ করতে আর্জি জানান সুজন। এর পর কটাক্ষ, 'উনি চুপিচুপি, লুকিয়ে লুকিয়ে দেবেন বলছেন। চুপি চুপি তো ওঁর সংসারে টাকা জমেছে। লুকিয়ে লুকিয়ে তো কালিঘাটে ৩৫টি প্লট হয়েছে। বামফ্রন্টের বিরুদ্ধে আপনার যে তথ্যপ্রমাণ রয়েছে, সেটি প্রকাশ্যে পেশ করুন।' কার্যত চ্যালেঞ্জের সুরে সিপিএমের বর্ষীয়ান নেতা জানান, যা প্রমাণ আছে একেবারে প্রচার করে যেন সামনে আনেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তৃণমূল সরকারের তৈরি  কমিশনের রিপোর্ট না পেশ করতে পারার কথাও টেনে আনেন সুজন চক্রবর্তী। কেন রিপোর্ট পেশ করতে পারল না সরকার? প্রশ্ন সিপিএম নেতার।      

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget