এক্সপ্লোর

Suvendu Adhikari On Rath Yatra : রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা

Rath Yatra : এই উদ্যোগ শুধু ধর্মীয় অনুষ্ঠান পরিচালনাই নয়, রাজ্যের ঐতিহ্য এবং ধর্মীয় পর্যটনের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মনে করেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : রথযাত্রা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানালেন, এবার প্রাথমিকভাবে ৬০ টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, বর্তমান সরকার ঐতিহ্য ও উন্নয়নকে নিয়ে এগোতে চায়' । ঐতিহ্যবাহী রথগুলি মেরামত-সংরক্ষণের প্রয়োজন আছে। দশকের পর দশক পুরনো রথযাত্রাগুলিকে অনুদান দেওয়া হবে। একাধিক প্রাচীন মন্দিরকে রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। শ্রাবণ মেলা উপলক্ষে শেওড়াফুলি-তারকেশ্বর পথে, নির্দিষ্ট ব্যবধান অন্তর সেবাকেন্দ্র গড়ে তোলা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এতদিন ধরে সরকার শুধু এই রথযাত্রাগুলিতে ট্রাফিক পুলিশ পাঠাত  কিন্তু এখন সরকার এই কাজটা করেই হাত তুলে নিচ্ছে না। বরং এবারের রথযাত্রায় পুরনো রথাযাত্রাগুলির পাশে দাঁড়াবে সরকার। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের প্রাচীন ও ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবগুলিকে সংরক্ষণ এবং আরও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিচ্ছে সরকার। দীর্ঘদিনের পুরনো রথগুলির সংস্কার ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে। সেই  কথা বিবেচনা করে এ বছর রাজ্যের বেশ কিছু রথমেলায় বিশেষ পরিষেবা কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করতে  ৬০ টি কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে।  সরকারের মতে, এই উদ্যোগ শুধু ধর্মীয় অনুষ্ঠান পরিচালনাই নয়, রাজ্যের ঐতিহ্য এবং ধর্মীয় পর্যটনের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

প্রাচীন মন্দির সংরক্ষণে ১,০০০ কোটি টাকার তহবিল

রথযাত্রা উপলক্ষে ঘোষণার পাশাপাশি রাজ্যের প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থানের উন্নয়ন নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিভিন্ন ঐতিহাসিক মন্দির ও ধর্মীয় স্থানের সংস্কার, রক্ষণাবেক্ষণ এবং পরিকাঠামো উন্নয়নের জন্য ১,০০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। সরকারের লক্ষ্য, ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পর্যটনকেও আরও শক্তিশালী করা।

শ্রাবণ মেলায় তারকেশ্বরগামী পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

আগামী শ্রাবণ মাসকে সামনে রেখে তারকেশ্বরে ভক্তসমাগমের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রী জানান, শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পথে নির্দিষ্ট দূরত্ব অন্তর বিশেষ পরিষেবা কেন্দ্র তৈরি করা হবে। এই কেন্দ্রগুলিতে পানীয় জল, প্রাথমিক চিকিৎসা-সহ প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা থাকবে, যাতে শ্রাবণ মেলায় আগত পুণ্যার্থীরা নির্বিঘ্নে যাত্রা করতে পারেন।

২০২৬ সালে রথযাত্রা বাংলা পঞ্জিকা অনুযায়ী দিনটি   আষাঢ়ের শেষ দিন। পঞ্জিকা অনুসারে, দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১৬ জুলাই ২০২৬। দুপুর ১টা ৪৬ মিনিটে তিথি আরম্ভ। দ্বিতীয়া তিথি শেষ হচ্ছে ১৭ জুলাই ২০২৬।  সকাল ১১টা ৪৪ মিনিটে।           

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Advertisement

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget