এক্সপ্লোর

Suvendu Adhikari: 'আপনাদের পাপের ফল, প্রাক্তন মেয়রের সই আছে', বড় পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

West Bengal: এখনও পর্যন্ত মোট ২৯ জনকে উদ্ধার, ৯ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। ২০ জন আহত, তাঁদের মধ্যে গুরুতর ৪, আশঙ্কাজনক ১ জন।

কলকাতা: তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃত ৯, আহত ২০। বৃহস্পতিবার সকালে ধ্বংসস্তূপ থেকে ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তারাতলায় বন্দরের জমিতে বেহরা ব্রাদার্স-এর নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে টানা অপারেশন পুলিশ-সেনা-দমকলের। কাঠামোর যে অংশ ভেঙে পড়েনি, তা ভেঙে পড়ার আশঙ্কায় হাইড্রলিক ক্রেন দিয়ে টেনে রাখা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের খোঁজ চলছে।

আর এ ব্যাপারে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় শুভেন্দু বলেন, 'গতকাল তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়েছে। মৃতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'

শুভেন্দু আরও বলেন, 'গতকাল দুর্ঘটনার ৩০ মিনিটের মধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। সময় যত গিয়েছে সিভিল ডিফেন্স, NDRF, সেনা উদ্ধারে হাত লাগায়। সরকারের পক্ষ থেকে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও অগ্নিমিত্রা পাল সারাক্ষণ আছেন। স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী চিকিৎসার ব্যবস্থা তদারকি ও সমন্বয় রেখে কাজ করছেন। আমি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে নবান্নে ফিরে আসি। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। মুখ্যসচিব, পুর কমিশনার-সহ পদস্থ কর্তারা ভোর ৩টে পর্যন্ত স্পটে ছিলেন। এখনও পর্যন্ত মোট ২৯ জনকে উদ্ধার, ৯ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। ২০ জন আহত, তাঁদের মধ্যে গুরুতর ৪, আশঙ্কাজনক ১ জন। আমরা আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিচ্ছি। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। দুর্ঘটনায় আহতদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।'

এরপরই সুর চড়িয়ে শুভেন্দু বলেন, 'এটা আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন। কোনও বিপর্যয়ে আপনারা NDRF, সেনাকে ডাকেননি। গার্ডেনরিচে বিল্ডিং ধসে ১৪ জন মারা গিয়েছিল, একজনকেও উদ্ধার করতে পারেননি। আপনার প্রাক্তন মেয়র আছে এতে, কাউকে ছাড়া হবে না। ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাউকে ছাড়া হবে না। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট বের করেছি, ৫ জনকে গ্রেফতার করেছি। কলকাতা কর্পোরেশনে কালি না ভরলে কোনও কাজ হয় না। ভারী বিম কাটার কোনও মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার ১৫ বছরে লোহা কাটার মেশিন পর্যন্ত কেনেননি। কেন বাংলার এই সর্বনাশ করে গিয়েছেন আপনারা। NDRF ভগবানের দূত হিসেবে কাজ করেছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূল জমানার সব বিল্ডিং প্ল্য়ান খতিয়ে দেখব। তার পর দুর্নীতিগ্রস্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করব।'

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সকাল থেকেই দুলছিল লোহার কাঠামো। 'কেন এমন হচ্ছে তা খতিয়ে দেখতে গোডাউনে এসে পৌঁছন শ্রমিকরা,' শ্রমিকরা ঢুকে কাঠামোর অবস্থা যখন খতিয়ে দেখছিলেন, তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ, দাবি স্থানীয়দের।

আরও পড়ুন: 'মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি', পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget