এক্সপ্লোর

Suvendu Adhikari : 'আমি সিআইডি-কে বলেছি...', সই জালিয়াতি ইস্যুতে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

TMC News : সই জালিয়াতি ফাঁস করা উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় ও এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা বহিষ্কার করেছে দল।

কলকাতা : 'এরা এত বড় দুর্নীতিগ্রস্ত এবং আমি সিআইডি-কে বলেছি, ভারতীয় ন্যায় সংহিতায় Forgery-তে যা যা আছে অ্যাকশন আমরা নেব।' বিধানসভায় সই-জালিয়াতি ইস্যুতে স্পষ্ট বলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন - এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল কংগ্রেস। দলের বিধায়কদের সই-সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, সেখানে সই জালিয়াতি নিয়ে তৃণমূলের দুই বিধায়কই অভিযোগ জানান।

মুখ্যমন্ত্রী বলেন, "এদের যে হেরে যাওয়ার পরেও চুরির অভ্যাস কাটেনি, ভেটেরান চোর এরা। এত প্রতিষ্ঠিত চোর দেখা যায় না। নিজের দলের বিধায়কদের সই জাল করেন এবং তিনজন এমএলএ সেটা স্বীকার করেন সিআইডির সামনে। সিআইডি একটা নোটিস করে আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে যে, আপনি রেজ্যুলিউনশনের বুক নিয়ে আজ হাজির হবেন। বাকিটা সিআইডি-পুলিশ বলতে পারবে। সম্ভবত, আমাকে ডিজিপি বলছিলেন, উনি টাইম চেয়েছেন। সেটা তাঁদের প্রসিডিওর অনুযায়ী করবেন। আমি তদন্ত পার্টে ঢুকব না। ইট ইজ নট মাই ডিউটি। যেহেতু ব্রেকিং নিউজ আসছে। অভিযোগ করছে। আমি দেখছিলাম, নয়না বন্দ্যোপাধ্যায় বলছেন...আমি অবাক হয়ে গেছি, আমি সই করিনি কিন্তু। কুণাল বাবু বলছেন। তারপরে চন্দ্রনাথ সিনহা উপদেশ দিচ্ছেন যে... সিআইডি এসেছিল, তাদের উপদেশে দিয়েছি। যে, এই এইভাবে করা উচিত। আমাদের তো ডেকেই বলতে পারতেন। ডেকে বলবে, কেন ভাই ! মিনিটস রেজ্যুলিউশন তো আমাদেরও দিতে হয়েছে লোকভবনে। আমাকে যে দলনেতা করেছে বিজেপি। '২১-এ আমি যে LOP হয়েছি, তার রেজ্যুলিউশন দিতে হয়েছে মিটিংয়ে। তুমি তোমার লোকেদের সইগুলো জাল করবে, সে তো পাবলিক ডোমেনে এখন।"

এরপরই স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এরা এত বড় দুর্নীতিগ্রস্ত এবং আমি সিআইডি-কে বলেছি, ভারতীয় ন্যায় সংহিতায় Forgery-তে যা যা আছে অ্যাকশন আমরা নেব। কারও অসুবিধা থাকলে, কেউ অসুস্থ থাকলে তাঁকে সময় দেবেন কি না তা আইও বা তাঁর অর্গানাইজেশন ঠিক করবে। ওখানে আমি ইন্টারফেয়ার করব না। ইট ইজ নট মাই ডিউটি। কিন্তু, এর সঙ্গে সংবাদমাধ্যমের প্রচার, তাতে মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছে। কিন্তু, প্রতিহিংসা আমরা নিতে চাই না। কারণ, উঠেই গেছে ওই পার্টিটা।"

এদিকে সই জালিয়াতি ফাঁস করা উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় ও এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা বহিষ্কার করেছে দল।

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Advertisement

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget