এক্সপ্লোর

Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?

Suvendu Adhikari on RG Kar Case : আর জি কর তদন্তে স্ক্যানারে পুলিশের ভূমিকা। 'ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, কল - সব খতিয়ে দেখা হবে', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা : নির্বাচনের আগে থেকেই বিজেপি বার বার নারী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে মন্তব্য করে এসেছে। সরকারে আসলে এই বিষয়টি নিয়ে তারা কড়া পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেয়। এবার এই আশ্বাস পূরণের সময়। বাংলায় বিজেপি সরকার গঠন করার পর RG কর কাণ্ড নিয়ে ফের খাতা খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ঠিক কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানিয়ে দেন তিনি। 

মুখ্যমন্ত্রী জানান, '' RG করের যে ঘটনা ঘটেছিল, তাতে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া। সঠিক পদ্ধতিতে FIR ও ইনভেস্টিগেশন না করা, যেটা পুলিশের করা উচিত ছিল, সেই বিষয়গুলো দেখা। কিন্তু আমরা মূল তদন্তের অংশে যাব না, কারণ সেটা CBI দেখছে।'' ''আমরা শুধু মাত্র পূর্বের সরকারের যে লোকরা ছিল বিশেষ করে পুলিশ আধিকারিকরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'' তিনি আরও বলেন, ''সবচেয়ে বড় অভিযোগ যেটা মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসেছে নির্যাতিতার মায়ের পক্ষ থেকে ২ জন পুলিশ কর্তা সরকারের পক্ষ থেকে টাকা দিতে চেয়েছিলেন। এটা তদন্ত করতে হবে। কিন্তু আমরা মনে করি, এই তদন্ত করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই পুলিশ কর্তাদের সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনও স্বচ্ছ হতে পারে না।'' 

মুখ্যমন্ত্রী আরও বলেন, ''ঘটনার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা না নেওয়া, টাকা দেওয়া, এই সব দিকটি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এর পারিপার্শিক যা আছে, যেমন ফোন-এর কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট এগুলো সব বার করা হবে। তখন যারা অফিসার ছিলেন তাঁদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনও মন্ত্রী, মুখ্যমন্ত্রী তাদের কোনও নির্দেশ ছিল কিনা সব বার করা হবে।''

আরও পড়ুন - RG Kar-কাণ্ডের খাতা খুললেন মুখ্যমন্ত্রী, একসঙ্গে সাসপেন্ড IPS ইন্দিরা-বিনীত-অভিষেক! এঁদের বিরুদ্ধেই এবার তদন্ত

শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দেন, ''আমরা শুধু ঘটনার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া, পরিবারকে টাকার অফার করা, আর একজন DC'র সাংবাদিক বৈঠকের সময় যে ভাবে তাঁর আচরণ ছিল, তা রাজ্যের জন্য সুখকর নয়। উনি কলকাতা পুলিশের মুখপাত্র ছিলেন না। উনাকে RG কর নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলার জন্য কোনও কাগজে দায়িত্ব দেয় নি। কেউ মুখে বলতে পারে। সেটা কল রেকর্ডে বোঝা যাবে। কিন্তু তাঁর যে বক্তব্যের ভাষা, সেটা নারী সমাজ, মাতৃ শক্তির জন্য ঠিক না।''

'আর জি করের ঘটনার ভয়াবহতায় শুধু এ রাজ্য নয়, বিশ্ব কেঁপে গিয়েছিল' জানালেন মুখ্যমন্ত্রী। তাই সব বিষয় খতিয়ে দেখার পর, RG কর কাণ্ড নিয়ে তিন জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাসপেন্ড হলেন বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্ত'। এঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করবে রাজ্য এ কোথাও জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন - RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর? 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
International Space Education: আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালায় বাংলার একমাত্র প্রতিনিধি মধুমিতা, সংবর্ধনা দিলেন বিধায়ক
আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালায় বাংলার একমাত্র প্রতিনিধি মধুমিতা, সংবর্ধনা দিলেন বিধায়ক
Advertisement

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget