এক্সপ্লোর

Suvendu Adhikari: তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর, দলের কোন্দল নিয়ে তিন বিধায়ককে সতর্ক করলেন

BJP Inner Conflict: রবিবার পূর্ব মেদিনীপুরের তমলুকের মানিকতলায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলার বিধায়ক, কোর কমিটির সদস্যদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন শুভেন্দু অধিকারী।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: রবিবার বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাংসদ, বিধায়ক, কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা দেন তিনি। দলের কোন্দল প্রসঙ্গে তিন বিধায়ককে সতর্ক করেন বলেও খবর সূত্রের।

তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'এটা একেবারে কড়াভাবে বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী যে, এমন কোনও কাজ করবেন না, যাতে তোলাবাজি হচ্ছে বলে মনে হয়।'

তোলাবাজি, সিন্ডিকেট থেকে কাটমানি। ক্ষমতায় আসার পর থেকেই এর বিরুদ্ধে লাগাতার কড়া বার্তা দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার সেই বার্তাই ফের একবার দিলেন মুখ্যমন্ত্রী। এবার নিজের জেলায়।

রবিবার পূর্ব মেদিনীপুরের তমলুকের মানিকতলায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলার বিধায়ক, কোর কমিটির সদস্যদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও।

সূত্রের খবর, বৈঠকে শুভেন্দু অধিকারী নির্দেশ দেন, রাজ্য সরকারের সব প্রকল্প যেন সকলে পায় তা নিশ্চিত করতে হবে। উন্নয়নমূলক কাজের জন্য টাকার কোনও অভাব হবে না। এর পাশাপাশি রাগ, অভিমান মিটিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা দেন তিনি। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত তিনজন বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে বলেন, মণ্ডল সভাপতিদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। অন্য দল থেকে যারা এসেছেন তাঁদের যেমন সঙ্গে নিতে হবে, আবার আদি নেতা-কর্মীদের নিয়েও চলতে হবে।

সূত্রের খবর, বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, বহু বিজেপি কর্মীর আত্মবলিদান, অনেক কৃচ্ছ সাধনের পর মানুষ আশা নিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে। কোনওরকম দুর্নীতির সঙ্গে কেউ যেন না জড়ান। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'বিভিন্ন উন্নয়নমূলক কাজে একেবারে পুজোর আগে শেষ করে ফেলুন, পুজোর আগে। সেগুলো হবে। একথা বলেছেন সবাইকে নিয়ে চলতে হবে। এবং যেহেতু কেউ তৃণমূল করত কিন্তু লোক ভাল, তাকে যে বাদ দিয়ে দিতে হবে তা নয়। এটা একেবারে কড়াভাবে বলে দিয়েছেন যে এমন কোনও কাজ করবেন না যাতে তোলাবাজি হচ্ছে বলে মনে হয়।'



পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের বিজেপি নেতা ও সভাধিপতি বামদেব গুছাইত বলেছেন, 'জেলার তত্ত্বাবধানে প্রত্যেকটি বিধানসভাতে আমাদের কোর কমিটি রয়েছে, যেখানে আমাদের মণ্ডল সভাপতিরা রয়েছেন, সেখানে বিধায়করা রয়েছেন, আমরা যারা জেলাস্তরে বা শীর্ষস্তরে আছি, আমরা ওঁর (শুভেন্দু অধিকারীর) নির্দেশিকা নিয়ে লোয়ার লেভেলটায় এবার বসব, বসে যেখানে যা সমস্যা আছে, আমরা সমাধান করব এবং ওঁর এই বার্তা আমরা সবার কাছে সুন্দর ভাবে পৌঁছে দেব।'

সূত্রের খবর, এদিনের বৈঠকে উঠে আসে পঞ্চায়েত সমিতির সদস্যদের পদত্যাগ প্রসঙ্গও।

আরও পড়ুন: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Advertisement

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget