এক্সপ্লোর

WB Corona: বারাসাতে উর্ধ্বমুখী সংক্রমণ, বাড়ল কনটেনমেন্ট জোনের সংখ্যা

বাজারে ভিড় না করার জন্য পুরসভার পক্ষ থেকে বারংবার প্রচার করা হয়েছে। তবুও মানুষ বাজারগুলিতে ভিড় করা কমাচ্ছেন না।

সমীরণ পাল, বারাসাত: রাজ্যে করোনা সংক্রমণ এখনও উর্ধ্বমুখী। চিন্তা বাড়াচ্ছে জেলাগুলি। এর মধ্যে উত্তর ২৪ পরগণাতে সংক্রমণ সবচেয়ে বেশি এখনও পর্যন্ত। প্রায় প্রতিদিনই বারাসাত শহরে প্রায় ১০ জন করে করোনা আক্রান্ত হচ্ছে। যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসনও। 

এর পাশাপাশি রয়েছে করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। সেই কথা মাথায় রেখেই ইতিমধ্যেই জেলা সদরে ১৩টিরও বেশি কনটেনমেন্ট জোন তৈরি করা হয়েছে। এর পাশাপাশি শনিবার থেকে বারাসাত শহরের চটিবাজার খোলা রাখার সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের জন্য এই নতুন নিয়ম চালু হচ্ছে বলেই জানান হয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে।
 
এই নিয়ম জারির এক সপ্তাহ পরে গোটা পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন বারাসাতের মহকুমা শাসক সোমা সাউ। বারাসাত শহরের কাছারি বাজার, খোলা কাজীপাড়া বাজা্‌ স্টেশন রোড বাজার, হরিতলা বাজার, বিধান মার্কেট বাজার-সহ চটিবাজার সকাল সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকবে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে এই নির্দেশের। 

প্রশাসনের তরফে জানান হয়েছে, বাজারে ভিড় না করার জন্য পুরসভার পক্ষ থেকে বারংবার প্রচার করা হয়েছে। তবুও মানুষ বাজারগুলিতে ভিড় করা কমাচ্ছেন না। অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে বাজার করতে আসা লোকদের মুখে মাস্ক নেই, ব্যবহার করা হচ্ছে না স্যানিটাইজার। তৃতীয় ঢেউয়ের আগে তাই  কোনও ঝুঁকি নিতে চাইছে না স্থানীয় প্রশাসন। বাজারগুলিতে ভিড় কমাতে এই সিদ্ধান্ত ”

পাশাপাশি মহকুমাশাসক জানিয়েছেন মধ্যমগ্রাম এলাকাতেও সংক্রমণ বাড়ছে। তার ফলে সংক্রমণে রাশ টানার জন্য মধ্যমগ্রাম পুর এলাকাতেও বাজারের সময়সীমা নিয়ন্ত্রণ করা হতে পারে। পুরসভা সূত্রে খবর, আগামী ১লা আগস্ট থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে। ইতিমধ্যেই বারাসত থানার পক্ষ থেকে এর প্রচারও শুরু করে দেওয়া হয়েছে। বিধিনিষেধ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও খবর।

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা। গতকালের হিসেব অনুযায়ী একদিনে আক্রান্ত ১০৬ জন। দৈনিক মৃত্যুতেও শীর্ষে উত্তর ২৪ পরগনা। একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget