এক্সপ্লোর

West Bengal DA Case: কাল ডিএ মামলার রায় সুপ্রিম কোর্টে, মহার্ঘভাতা নিয়ে সিদ্ধান্ত জানাবে শীর্ষ আদালত

DA Case Verdict: শুনানি প্রক্রিয়া মিটে গিয়েছিল আগেই।

কলকাতা: মহার্ঘভাতা মামলা নিয়ে কাল রায় শোনাবে সুপ্রিম কোর্ট। এই মামলায় শুনানি প্রক্রিয়া মিটে গিয়েছিল আগেই। বৃহস্পতিবার রায় ঘোষণা হবে দেশের সর্বোচ্চ আদালতে। আদালতের ১১ নম্বর এজলাসে, সকাল ১০.৩০টায় DA মামলার রায় ঘোষণা হবে। বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চ রায় ঘোষণা করবে। রাজ্য সরকারের লক্ষ লক্ষ কর্মী এই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। (DA Case Verdict)

গত বছর ৮ সেপ্টেম্বর আদালতে DA মামলার শুনানিপর্ব শেষ হয়। আদালত রাজ্য সরকার এবং রাজ্য় সরকারি কর্মচারীদের তিন সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জমা দিতে বলেছিল। বর্তমানে রাজ্য সরকারের কর্মচারীরা ১৮% হারে DA পান। সব মিলিয়ে কেন্দ্র রাজ্যের মধ্য়ে DA-র ফারাক ৪০%। রাজ্য সরকারের কর্মীরা কি বকেয়ে DA পাবেন? আদালতের রায়ের দিকে এখন সবার নজর। (West Bengal DA Case)

এর আগে, শুনানি চলাকালীন রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। সেই সময় রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবল জানিয়েছিলেন, কেন্দ্রীয় হারে DA দেওয়ার আলাদা আইন থাকলে আলাদা বিষয়। কিন্তু কেন্দ্রীয় হারে রাজ্যকেও DA দিতে হবে বলে কোনও আইন নেই। ভিন্ন ভিন্ন হারে DA দেয় রাজ্যগুলি। আর যদি কেন্দ্রীয় হারেই DA দিতে হয়, তাহলে দেশের সব রাজ্যকে সেই মর্মে নোটিস দিতে হবে বলে জানান সিবল। 

DA নিয়ে রাজ্যের তরফে জানানো হয়, জীবনযাত্রার খরচ-খরচা, মুদ্রাস্ফীতি, ক্রয়ক্ষমতা, এসবের উপর নির্ভর করে এক এক জায়গায়, DA-র হার এক এক রকম। কিন্তু রাজ্যের এই দাবি মানতে নারাজ ছিল রাজ্যের সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। 

গত বছরই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA-র ২৫% মেটানোর অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু রাজ্য় সরকারের তরফে প্রবল আপত্তি জানিয়ে বলা হয়, বকেয়া DA মেটাতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে। রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। এর পর, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয়, ২০০৯ সালের পয়লা জুলাই থেকে ২০১৫-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া DA-এর ২৫ শতাংশ মেটাতে হবে রাজ্য সরকারকে। কিন্তু বকেয়া মহার্ঘভাতা মেটাতে আরও ছ'মাস সময় চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করে রাজ্য সরকার।

এই গোটা মামলায় মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, বিভিন্ন রাজ্যের নিয়ম ভিন্ন। বাংলার নিয়ম ছত্তীসগঢ়ের জন্য প্রযোজ্য নয়। পশ্চিমবঙ্গ ২০১০ সাল পর্যন্ত নিজস্ব নিয়ম অনুসরণ করেছে। এর পর ২০১০ সালের নীতি থেকে সরে আসে রাজ্য সরকার। সেই সময় রাজ্য সরকার যে নিয়ম মেনে চলত, এখন তা অনুসরণ করা হয় না। ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট যে তাঁদের যুক্তি সমর্থন করেছে, তাও জানান বিকাশরঞ্জন। 

সেই পর্ব পেরিয়ে অবশেষে DA মামলায় রায় ঘোষণা হতে চলেছে।  বকেয়া ডিএ কি পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা? কালই বোঝা যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Chandra Bose : ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget