এক্সপ্লোর

News Live Updates: গরু, মোষ-হত্যা নিয়ে একাধিক কড়া নির্দেশিকা রাজ্য সরকারের

West Bengal News Live Updates: কোথায়, কী ঘটছে, প্রতি মুহূর্তের খবরের আপডেট জেনে নিন।

LIVE

Key Events
west bengal district news live updates cm suvendu adhikari sameek bhattacharya bjp tmc 13 may 2026 News Live Updates: গরু, মোষ-হত্যা নিয়ে একাধিক কড়া নির্দেশিকা রাজ্য সরকারের
ফাইল ছবি
Source : নিজস্ব ছবি

Background

বিধায়ক হিসেবে শপথ গ্রহণের আগে শিয়ালদা আদালতে অভয়ার মা রত্না দেবনাথ। মেয়ের বিচারের আবেদন নিয়ে আদালতে অভয়ার মা। ৩ জনকে গ্রেফতারের দাবিতে আদালতে আবেদন। আজই আবেদনের শুনানির সম্ভাবনা, দাবি রত্না দেবনাথের। বললেন, 'মেয়ের বিচারের জন্য লড়াই চলছিল, লড়াই চলবে।'

তোলাবাজির অভিযোগে ২ ভাই-সহ যুব তৃণমূল নেতা গ্রেফতার। গ্রেফতার পূর্ব বর্ধমানের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। কাটোয়ার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিও গ্রেফতার। গ্রেফতার যুব তৃণমূল নেতা বাবুলাল শেখ, TMCP নেতা কচি শেখ। তোলাবাজির অভিযোগে বাবুলাল, কচি শেখের ভাই ছোট্ট শেখও গ্রেফতার। জুলুমবাজি, জোর করে জমি দখল, হুমকি-সহ একাধিক অভিযোগ। একাধিক অভিযোগে যুব তৃণমূল নেতা, TMCP নেতা-সহ ৩ ভাই গ্রেফতার।

'যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে CBI বা কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা চার্জশিট দেওয়ার ক্ষেত্রে, শাস্তি বা বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয়। বিদায়ী সরকার, তাদের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচানোর জন্য। আজ আমরা CBI-কে তিনটি দফতরের আধিকারিকরা, যারা দুর্নীতিতে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্তের স্যাংশন দিয়ে দিলাম আমরা। অর্ডার বেরিয়ে গিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভা নিয়োগ দুর্নীতি এবং সমবায় দফতরে আদালতের নির্দেশে যে তদন্ত হচ্ছিল, যা আটকে রেখেছিল বিগত সরকার, আজ সেটা দিয়ে দিলাম', জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলাব়্যান্স নীতির কথা জানালেন।

তিলজলায় চামড়ার কারখানায় আগুন লেগে মৃত ২, ঝলসে গুরুতর জখম ৩। কারখানার মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন, প্রাথমিক তদন্তে অনুমান ফরেন্সিকের। সেই নিয়ে এবার কড়া নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানালেন, কারখানাটি পুরোপুরি বেআইনি। কোনও বিল্ডিং প্ল্যান ছিল না। ছিল না অগ্নি নির্বাপণ ব্যবস্থা। অবৈধ নির্মাণে জিরো টলাব়্যান্স নীতি নেবে রাজ্য। পাকাপাকি ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ভেঙে দেওয়া হবে বেআইনি নির্মাণ। 

বরানগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। তোলাবাজির অভিযোগে গ্রেফতার শান্তনু মজুমদার। বরানগরের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। মহিলার বাড়িতে জোর করে ভাড়াটে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। নিজেই ভাড়াটে ঢুকিয়ে মিটমাটে সালিশি সভাও করার অভিযোগ। 

দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক। ৪১টি দফতরের সচিবদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠকে যোগ দেবেন বিধায়করাও। সব দফতরকে দ্রুত কাজের বার্তা দেওয়া হবে এই বৈঠকে, খবর সূত্রের। নির্দিষ্ট সময় অন্তর সব দফতরের কাজের খতিয়ান নেওয়া হবে, খবর সূত্রের। 
'

22:56 PM (IST)  •  13 May 2026

West Bengal News Live: গরু, মোষ-হত্যা নিয়ে একাধিক কড়া নির্দেশিকা রাজ্য সরকারের

সরকারি অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গে গরু, মোষ-হত্যা নিষিদ্ধ । 'প্রকাশ্যে নয়, শুধু সরকার স্বীকৃত কশাইখানাতেই বলি'। গরু, মোষ-হত্যা নিয়ে একাধিক কড়া নির্দেশিকা রাজ্য সরকারের। 'পুরসভার চেয়ারম্যান কিংবা পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক'। '২জনের যৌথ সার্টিফিকেট থাকলে তবেই গরু, মোষ বলিতে ছাড়'। 'সরকারি অনুমতি মেলার পরেই গরু, ষাঁড়, মোষ বলি'। 'বলি দেওয়া যাবে শুধুমাত্র সরকার স্বীকৃত কশাইখানায়'। বলি দিতে লাগবে নির্দিষ্ট সার্টিফিকেট, নির্দেশ সরকারের। 'পুরসভার চেয়ারম্যান কিংবা পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক'। '২জনের যৌথ সার্টিফিকেট থাকলে তবেই গরু, মোষ বলিতে ছাড়'। 'সার্টিফিকেট থাকলেও প্রকাশ্যে গরু, মোষ বলি দেওয়া যাবে না'।
গরু, মোষ, ষাঁড়, বাছুর বলি নিয়ে কড়া নির্দেশ সরকারের । সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে সরকারের বিজ্ঞপ্তি ।

21:57 PM (IST)  •  13 May 2026

WB New Govt Live : ক্ষমতায় এসেই শিক্ষা-দুর্নীতির বিচারপ্রক্রিয়া শুরুতে নতুন সরকারের অনুমতি

শিক্ষা থেকে পুর-নিয়োগ, এবার বিচারপ্রক্রিয়া শুরুতে কাটল বাধা। ক্ষমতায় এসেই শিক্ষা-দুর্নীতির বিচারপ্রক্রিয়া শুরুতে নতুন সরকারের অনুমতি। তৃণমূল সরকার অনুমতি না দেওয়ায় আটকে ছিল বিচারপ্রক্রিয়া। নতুন সরকার সম্মতি দেওয়ায় এবার বিচারপ্রক্রিয়া শুরুতে কাটল বাধা।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget