এক্সপ্লোর

Duare sarkar: সিএসআই-এর অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স,  ‘দুয়ারে সরকার’ পেল জাতীয় সম্মান

মানুষের দরজায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার অভিনব প্রকল্পকে স্বীকৃতির দেওয়ার জন্যই এই সম্মান। ভারতে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সবথেকে বড় অ-লাভজনক সংস্থা কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া, সিএসআই।

 

কলকাতা: রাজ্য সরকারের কর্মসূচি   ‘দুয়ারে সরকার’  (Duare Sarkar) জাতীয় সম্মান। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া, সিএসআই-এর (CSI) তরফে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ২০২১-এ সম্মানিত রাজ্য সরকারের এই প্রকল্প। মানুষের দরজায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার অভিনব প্রকল্পকে স্বীকৃতির দেওয়ার জন্যই এই সম্মান। ভারতে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সবথেকে বড় অ-লাভজনক সংস্থা কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া, সিএসআই। সফটওয়্যার ডেভেলপার, বিজ্ঞানী, শিক্ষাবিদ, প্রজেক্ট ম্যানেজার মিলিয়ে সংস্থার সদস্য সংখ্যা ৯০ হাজারের বেশি।

 উল্লেখ্য, গত বছরের বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে  ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন ও সমস্যার সমাধানের ব্যবস্থা করে সরকার। 

২০২০-তে  বাঁকুড়াতে দুয়ারে সরকার কর্মসূচীর ঘোষণা করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১ ডিসেম্বর থেকে চালু হবে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা। সঙ্গে কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা।

ভোটের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দুয়ারে সরকার প্রকল্পে, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য আবেদন করা যাবে। 

 ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ প্রকল্পকে ঠিকভাবে পরিচালনা করতে অ্যাপেক্স কমিটি গঠন করে রাজ্য সরকার। সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়,  পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কাছে সুবিধাজনকভাবে ও সময়-নির্দিষ্ট পদ্ধতিতে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে সরকার পরিষেবা প্রদানের পদ্ধতি ধারাবাহিকভাবে সম্প্রসারিত ও উন্নত করছে। সরকার মনে করে যে, নিজেদের দৈনন্দিন জীবনের সমস্যা মানুষ স্থানীয় সমস্যার সমাধানে সক্ষম এবং রাজ্য এই ধরনের উদ্যোগের পাশে রয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget