এক্সপ্লোর

Election 2026: পশ্চিমবঙ্গে ক'দফায় ভোট? কীসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত? যা জানালেন জ্ঞানেশ কুমার

West Bengal Assembly Election: পশ্চিমবঙ্গে অতীতে কখনও ৭ কিংবা ৮ দফায়, আবার কখনও ১ দফাতেও ভোট হয়েছে! এবার কী হবে?

কলকাতা: SIR ইস্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার। সোমবার বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু যে প্রশ্ন রাজ্যবাসীর মনে ঘুরপাক খাচ্ছে তা হল কত দফায় এবারের ভোট হবে? 

জানা গিয়েছে, কমিশনের সঙ্গে বৈঠকে এক বা বড় জোর দু'দফায় ভোটের পক্ষে সওয়াল করেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস-সহ রাজ্যের বিরোধী দলগুলি। বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেছেন, 'আমরা বলেছি আমাদের অনুরোধ হচ্ছে ১ দফায় ভোট। খুব বেশি হলে দু'দফা। আগে যে সাত-আট হতো, তার কোনও ভাল রেজাল্ট হত না। এক দফা হলে বা দু'দিন হলেও ৭ দিনের মধ্যেই ভোট হয়ে যাবে'।

পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, 'ক'দফায় ভোট হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলি নিজেদের পরামর্শ দিয়েছে। দিল্লি ফিরে গিয়ে এ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। মহারাষ্ট্রে এক দফায় ভোট হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা হবে, তা নির্দিষ্ট রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করবে'। 

মুখ্য নির্বাচন কমিশনার জানান, 'সমস্ত জাতীয় ও রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছে নির্বাচন কমিশন। ক'দফায় ভোট হতে পারে, তা নিয়ে তারা তাদের সাজেশন দিয়েছেন। নির্বাচন কমিশন দিল্লি ফিরে যাচ্ছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে'।

যদিও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'সিপিএম গিয়ে বলছে, দু-দফায় ভোট করতে হবে। বিজেপি গিয়ে বলছে, এক দফায় ভোট করতে হবে, দু-দফায় ভোট করতে হবে। আরে আপনি যত দফায় ভোট করার করুন, আপনার রফাদফা আমরা এমনিই করব'। 

পশ্চিমবঙ্গে অতীতে কখনও ৭ কিংবা ৮ দফায়, আবার কখনও ১ দফাতেও ভোট হয়েছে! এবার কী হবে? এই উত্তরই খুঁজছে রাজ্যবাসী। 
 
অন্যদিকে, ২০২১-এ ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত অফিসারদের তালিকা চাইল কমিশন। সূত্রের খবর, ২০২১-এর ভোট পরবর্তী সন্ত্রাসের জায়গায় কোন কোন OC? ভোট পরবর্তী সন্ত্রাসের জায়গায় ছিলেন কোন পুলিশ কর্তা? রাজ্য পুলিশের DG-র কাছে তালিকা চাইল নির্বাচন কমিশন, খবর সূত্রের।  'কী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে?' DGP-র কাছে জানতে চাইলেন মুখ্য নির্বাচন কমিশনার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget