এক্সপ্লোর

Bengal Cabinet Expansion: সোমবারই ৩৫ জন মন্ত্রীকে নিয়ে গঠিত হচ্ছে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, মন্ত্রী হতে পারেন কারা?

CM Suvendu Adhikari on Bengal Cabinet Expansion: সোমবার পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হতে চলেছে। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও দীপক ঘোষ, কলকাতা: মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) পাশাপাশি পাঁচ মন্ত্রী শপথ নেওয়ার পর থেকেই বাকি মন্ত্রিসভা নিয়ে তুঙ্গে উঠেছিল জল্পনা। অবশেষে সোমবার, ১ জুন পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা (Bengal Cabinet Expansion) গঠন হতে চলেছে। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে। রাজ্যে বিপুল ভোটে জয়ের পর ৯ মে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। ওই মঞ্চেই শপথ নেন বিজেপি সরকারের আরও পাঁচজন মন্ত্রী।

পঞ্চায়েত, প্রাণিসম্পদ এবং কৃষি বিপণন দফতরের দায়িত্ব দেওয়া হয় দিলীপ ঘোষকে। পুর ও নগরোন্নয়ন দফতর এবং নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী করা হয় অগ্নিমিত্রা পালকে। উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয় নিশীথ প্রামাণিককে। খাদ্যমন্ত্রী হন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া ও আদিবাসী উন্নয়নমন্ত্রী করা হয় রানিবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডুকে।

তারপর থেকেই বাকি মন্ত্রিসভা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সোমবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর, উত্তরবঙ্গ থেকে মন্ত্রী হতে পারেন, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, কোচবিহারের তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও, কালচিনির বিধায়ক বিশাল লামা, ফালাকাটার দীপক বর্মন ও মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। 

এবার হাইভোল্টেজ কেন্দ্র রাসবিহারী থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ, পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত স্বপন দাশগুপ্তকে প্রার্থী করেছিল বিজেপি। সূত্রের খবর, তিনিও জায়গা পেতে পারেন মন্ত্রিসভায়। এছাড়াও সম্ভাব্য তালিকায় রয়েছেন মানিকতলার বিধায়ক তাপস রায়, বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়, শ্যামপুকুরের পূর্ণিমা চক্রবর্তী ও বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ।

আরও পড়ুন:- 'ডায়মন্ড মডেল' ভেঙে চুরমার, TMC কাউন্সিলরদের পদত্যাগের পর ডায়মন্ড হারবার পুরসভায় প্রশাসক নিয়োগ 

মন্ত্রী হতে পারেন বীরভূমের সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, হাওড়া উত্তরের উমেশ রাই, পূর্ব মেদিনীপুরের ময়নার বিধায়ক অশোক দিন্দা, উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, হুগলির বলাগড়ের বিধায়ক সুমনা সরকার, মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষ, সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, ঝাড়গ্রামের বিধায়ক প্রণথ টুডু এবং মুর্শিদাবাদের কান্দির বিধায়ক গার্গী দাস ঘোষ।

 মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় লিখেছেন, সোমবার সকালে লোকভবনে ৩৫ জন মন্ত্রীকে শপথ পাঠ করাবেন রাজ্যপাল আর এন রবি। বিজেপির তরফে জানানো হয়েছে, এই সপ্তাহে মুখ্যমন্ত্রীর 'আপনার সরকারকে বলুন' কর্মসূচি সোমবারের বদলে মঙ্গলবার হবে। সূত্রের দাবি, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের কারণেই এই কর্মসূচির দিনবদল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget