এক্সপ্লোর

Govt Employee: সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ

নির্ধারিত সময়ের মধ্যে সরকারি পরিষেবার আবেদন নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ করতে হবে। ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ মুখ্যসচিবের।

কলকাতা: সরকারি দফতরে ফাইল আটকে থাকা, পরিষেবা পেতে দীর্ঘ অপেক্ষা কিংবা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ার অভিযোগ নতুন নয়। সাধারণ মানুষের এই ভোগান্তি কমাতে এবার সরকারি আধিকারিকদের জবাবদিহি আরও কঠোর করার পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও আবেদন নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে শোকজের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কেন নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা গেল না, তার লিখিত ব্যাখ্যাও দিতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে।

কী নির্দেশ দিল নবান্ন?

মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ১১ নভেম্বর ২০২৬ তারিখে একটি সরকারি নির্দেশ জারি করেছেন। নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, বিভিন্ন সরকারি পরিষেবার ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি না হলে এবং সেই কারণে কোনও শংসাপত্র, অনুমোদন, পারমিট বা লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর বলে গণ্য হলে সংশ্লিষ্ট দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে জবাবদিহি করতে হবে।

প্রশাসনিক পরিভাষায় এই ব্যবস্থাকে বলা হয় 'Deemed Grant'। অর্থাৎ, কোনও পরিষেবার জন্য আবেদন জমা পড়ার পর আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষ সিদ্ধান্ত না জানালে নির্দিষ্ট ক্ষেত্রে সেই অনুমোদন মঞ্জুর হয়েছে বলে ধরে নেওয়া হয়।

তবে আবেদনকারীর স্বার্থ সুরক্ষিত থাকলেও প্রশাসনিক স্তরে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে না। নির্দেশিকায় বলা হয়েছে, নির্ধারিত সময়ে আবেদন নিষ্পত্তি না হওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের প্রক্রিয়া শুরু করতে হবে।

১৫ দিনের মধ্যে দিতে হবে জবাব

নির্দেশিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শোকজের সময়সীমা। কোনও আবেদন সময়ের মধ্যে নিষ্পত্তি না হওয়ার কারণে অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর হয়েছে বলে গণ্য হলে সংশ্লিষ্ট দফতরের প্রধানকে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে শোকজ নোটিস পাঠাতে হবে।

কেন নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটির নিষ্পত্তি করা সম্ভব হয়নি, তার কারণ জানতে চাওয়া হবে। নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিককে নিজের বক্তব্য জানাতে হবে। এরপর তাঁর জবাব খতিয়ে দেখে প্রযোজ্য সার্ভিস রুল অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

অর্থাৎ, শুধু আবেদনকারীর কাজ হয়ে গেলেই প্রশাসনিক দায় শেষ হয়ে যাচ্ছে না। নির্ধারিত সময়সীমা অতিক্রমের পিছনে কোনও গাফিলতি বা দায়িত্বে অবহেলা ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হবে।

প্রতি মাসের ১০ তারিখের মধ্যে রিপোর্ট

শুধু শোকজ নোটিস জারি করেই দায়িত্ব শেষ হবে না দফতরগুলির। নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রতিটি দফতরকে আগের মাসে কতগুলি ক্ষেত্রে 'Deemed Grant' কার্যকর হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।

সেই রিপোর্টে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কতগুলি শোকজ নোটিস জারি হয়েছে এবং সেগুলির ভিত্তিতে কী পদক্ষেপ করা হয়েছে, তারও উল্লেখ থাকতে হবে। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর ফলে কোন দফতরে কতগুলি আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি হচ্ছে না, তা প্রশাসনিক স্তরে নজরদারির আওতায় আসবে।

২০১৩ সালের আইন মেনেই কড়াকড়ি

পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন, ২০১৩ অনুযায়ী বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে। সেই সময়সীমা মেনে কাজ হচ্ছে কি না, তা নিয়মিত পর্যালোচনা করার দায়িত্বও সংশ্লিষ্ট দফতরের প্রধানদের দেওয়া হয়েছে।

মুখ্যসচিবের নির্দেশিকায় সমস্ত দফতরকে এই সময়সীমা কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে। পাশাপাশি নিয়মিত পর্যালোচনার মাধ্যমে পরিষেবা প্রদানে বিলম্বের কারণ চিহ্নিত করার উপরেও জোর দেওয়া হয়েছে।

নির্দেশিকাটি অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে। ফলে সরকারি পরিষেবা পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে অকারণে দীর্ঘদিন অপেক্ষা করতে না হয়, সেই লক্ষ্যেই প্রশাসনিক স্তরে আরও কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Cyclone News: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ১৮ নভেম্বরের মধ্যে শক্তিশালী সাইক্লোন? কলকাতায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ১৮ নভেম্বরের মধ্যে শক্তিশালী সাইক্লোন? কলকাতায় কী প্রভাব?
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Weather Update: ৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget