এক্সপ্লোর

Birth Certificates: 'SIR-এর নাম করে কতজনকে জন্ম করিয়েছে...', বার্থ সার্টিফিকেট ইস্যুতে বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

Bengal Government : দুর্নীতি... কারচুপিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।

অর্ণব মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : বিজেপি সরকারের নজরে 'SIR' আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট। সূত্রের খবর, SIR-এর সময় পুরসভাগুলো যে বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে, তা খতিয়ে দেখতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার। 

দুর্নীতি... কারচুপিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। বেনিয়ম দেখলেই তড়িঘড়ি অ্যাকশনে নামছে পুলিশ-প্রশাসন।কাটমানি...তোলাবাজি, বেআইনি নির্মাণের পর এবার স্ক্যানারে 'SIR' আবহে বিভিন্ন পুরসভা থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট বা জন্ম সংশাপত্র। সূত্রের খবর, SIR পর্বে পুরসভাগুলো থেকে যেসব বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, তা ফের খতিয়ে দেখতে হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি সরকার। 

এ প্রসঙ্গে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, "এখন যদি হঠাৎ মনে হয় রিভিউ করার, রিভিউ হোক। এই বিরোধী দলনেতা আরটিআই করেছিলেন, আমি কলকাতা পুরসভার হাউসে দাঁড়িয়ে রেকর্ডে জবাব দিয়েছিলাম। নম্বর বলেছিলাম। এখন যদি করতে চায় করুক। কোনও অসুবিধা নেই।"  

ভোটের আগে SIR আবহে বার্থ সার্টিফিকেটে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে জাল বার্থ সার্টিফিকেট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন খোদ শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছিলেন, 
কলকাতা পুরসভা অবৈধ এবং অনৈতিকভাবে গণহারে বার্থ সার্টিফিকেট বিতরণ করছে। এটি প্রকৃত নাগরিকদের জন্য নয়, বরং SIR চলাকালীন ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে থাকা সন্দেহজনক ব্যক্তিদের সুবিধার্থে এবং তাদের থাকার ব্যবস্থা করার জন্য।

এবার ক্ষমতায় এসেই পুরসভাগুলির তরফে ইস্যু করা বার্থ সার্টিফিকেট খতিয়ে দেখতে চায় বিজেপি সরকার। জোড়াসাঁকোর বিজেপি বিধায়ক বিজয় ওঝা বলেন, "হঠাৎ দেখা যাচ্ছে, অনেকজন বাড়িতেই জন্ম নিয়ে নিয়েছে। ওই সংখ্যাটা অনেক বড়। এটা হতে পারে না। এরজন্য এটা রিভিউ নিয়ে যে কারা কারা বাড়িতে জন্ম নিয়েছে, ঢপে এটা হয়েছে...এটা হওয়া উচিতও। এই যে SIR-এর নাম করে কতজনকে জন্ম করিয়েছে এটা রিভিউ হওয়া দরকার।" Birth Certificate Issue

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে।

সূত্রের খবর, কীভাবে বার্থ সার্টিফিকেটগুলি যাচাই করা হবে, তা নিয়েই আলোচনা হয় বৈঠকে।  

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget