এক্সপ্লোর

WB Weather Forecast: বৃষ্টিতে ভিজবে উত্তর! ভোটের দিন কেমন আবহাওয়া উত্তরবঙ্গে?

North Bengal Weather: ১৯ এপ্রিল উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোট রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার- এই তিন আসনে ভোট রয়েছে। যদিও ওই দিন জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতা: দক্ষিণবঙ্গে যখন ঠা-ঠা পোড়া রোদ। তখন উত্তরবঙ্গে যেন কিছুটা স্বস্তি। রাজ্যের একেবারে উত্তরভাগে বৃষ্টিরও দেখা মিলবে। আগামী চারদিন বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টিই নয়, ওই তিন জেলায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও উত্তরবঙ্গের নীচের দিকে জেলাগুলোতে বৃষ্টি হবে না। দুই দিনাজপুর ও মালদাতে আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে কোনও রকম তাপপ্রবাহের পরিস্থিতি নেই। আগামী কয়েকদিনেও সেরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নেই। যদিও পারদ বাড়তে পারে। জানিয়েছেন, কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের ডিডিজিএম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত।

এরই মধ্যে ১৯ এপ্রিল উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোট রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার- এই তিন আসনে ভোট রয়েছে। যদিও ওই দিন জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা নেই। বাকি জেলায় বৃষ্টি না হলেও ভয়াবহ গরমের পরিস্থিতি নেই। আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। শুক্রবারও তাপমাত্রা বাড়বে ২ থেকে তিন ডিগ্রি। 

রাজ্যের বাকি জায়গায় কেমন আবহাওয়া?
উত্তরবঙ্গের কিছু অংশের বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের তাপদাহ থাকবে আগামী পাঁচ দিন। কোন বৃষ্টির সম্ভাবনা নেই। আজ ও আগামীকাল সব জেলাতে তাপমাত্রা সর্বোচ্চ বাড়বে ৩ থেকে ৫ ডিগ্রি। আজ ও আগামীকাল তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে কয়েকটি জেলায়- সেগুলি হল দুই মেদিনীপুর, বাঁকুড়া, হুগলিতে ও দুই বর্ধমানে। তারপরের তিনদিন সব জেলাতেই তাপমাত্রা বাড়তে পারে। সব জেলাতেই ৪-৭ ডিগ্রি বাড়বে। ঠিক এই কারণেই  ১৯ এপ্রিল থেকে শুরু করে ২১ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাতে "মডারেট" হিট ওয়েভ কনডিশন থাকবে।

১৮ এপ্রিল হলুদ সতর্কতা:
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলিতে। 

১৯ এপ্রিল ও ২১ এপ্রিলে কমলা সতর্কতা:
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের নানা জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতি। কোথাও কোথাও Severe Heat Wave- পরিস্থিতি। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাইরে কাজ করার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।     

এগিয়ে আসছে গরমের ছুটি:
একদিকে সামনে ভোট, অন্যদিকে তাপপ্রবাহ। এই কারণেই ফের এগোচ্ছে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি। ২২ এপ্রিল থেকে ছুটি পড়ছে রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে। শীঘ্রই গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ, খবর শিক্ষা দফতর সূত্রে। বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগোনোর আর্জি জানানো হবে। ক'দিন আগেই ১২ দিন বাড়িয়ে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল ৬ মে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget