এক্সপ্লোর

Child Fever : জলপাইগুড়িতে অসুস্থ হয়েই চলেছে শিশুরা, এরই মধ্যে এক শিশুর করোনা সংক্রমণ !

ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল ফিভার, স্ক্রাব টাইফাস, কী কারণে পরপর এত শিশু আক্রান্ত হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই উদ্বেগ বাড়িয়েছে করোনা।


রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার মধ্যে লাগাতার জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা (Child Fever)। উত্তরের জলপাইগুড়ি জেলা থেকেই প্রথম মিলেছিল এই খবর। এখনও সেখানে পরিস্থিতি উদ্বেগজনক।  সোমবার জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আগের ২৪ ঘণ্টায় আরও ২২ জন শিশু জ্বর ও সর্দি কাশির সংক্রমণ নিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে শুধুমাত্র জলপাইগুড়ি সদর হাসপাতালেই চিকিৎসাধীন শিশুর সংখ্যা বেড়ে হল ১০৯। 

ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল ফিভার, স্ক্রাব টাইফাস, কী কারণে পরপর এত শিশু আক্রান্ত হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই উদ্বেগ বাড়িয়েছে করোনা। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, 
রবিবার ধূপগুড়ি থেকে শিশু সন্তানের চিকিৎসা করাতে আসা এক মায়ের করোনা রিপোর্ট পজিটিভ আসে।  র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর সন্তানেরও করোনা পজিটিভ এসেছে। মা ও সন্তান দুজনেই জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ভর্তি। 

সবের মধ্যেই তথ্য গোপনের অভিযোগ নিয়ে চলছে রাজনৈতিক তরজা। জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় জানান, ' প্রথম থেকে সতর্ক হওয়া উচিত। খামতি বলে মনে হচ্ছে। তথ্য লুকনো হতে পারে। জেলাশাসক এক রকম তথ্য দিচ্ছেন। স্বাস্থ্য দফতর আরেক রকম তথ্য দিচ্ছে।' 

অন্যদিকে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস সভানেত্রী মহুয়া গোপ বলেন, ' এটা প্রশাসনিক বিষয়। সবাই দায়িত্ব নিয়ে কাজ করছেন। আমরা হাসপাতালে গিয়ে সব দেখে এসেছি। এরকম কোনও ব্যাপার নেই।' 

উত্তরবঙ্গ জনস্বাস্থ্য বিভাগের আধিকারিক, সুশান্ত কুমার রায় জানান, 'কোনও তথ্য লুকনোর ব্যাপার নেই। জ্বর স্বাস্থ্য দফতরের জন্য হয় না। একশো শতাংশ গ্যারান্টি দিয়ে বলছি। কোনও তথ্য গোপন করা হয়নি। ' 

জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু সদনে, স্বাস্থ্য পরিষেবা দেখাশোনার জন্য ৭ সদস্যের একটি টিম গড়েছে জেলা স্বাস্থ্য দফতর। 



Subscribe to our YouTube channel here: https://www.youtube.com/user/abpanandatv
About Channel: ABP Ananda is a regional news hub that provides you with comprehensive up-to-date news coverage from West Bengal and all over India and World. Get the latest top stories, current affairs, sports, business, entertainment, politics, spirituality, and many more here only on ABP Ananda.
ABP Ananda maintains the repute of being a people's channel. Its cutting-edge formats, state-of-the-art newsrooms command the attention of millions of Bengalis weekly.
Download ABP App for Apple: https://itunes.apple.com/in/app/abp-l...
Download ABP App for Android: https://play.google.com/store/apps/details?id=com.winit.starnews.hin&hl=en
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/abpananda
Twitter: https://twitter.com/abpanandatv
Google+: https://plus.google.com/+abpananda

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget