এক্সপ্লোর

Kalimpong Landslide : কালিম্পঙের ভাসুয়ায় বিরাট ধস, সিকিম-কালিম্পং-শিলিগুড়ি যোগাযোগ ছিন্ন,কী অবস্থায় পর্যটকরা?

সিকিম থেকে কালিম্পং হয়ে শিলিগুড়ি যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। লাভা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি।

এবার প্রকৃতির রুদ্র রূপ উত্তরবঙ্গে। ফুঁসছে নদী। তছনছ করছে পাহাড়। রাস্তাঘাট বিপর্যস্ত। কালিম্পঙের ভাসুয়ায় ধস নেমে বন্ধ হয়ে গেল সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক। কয়েকদিন ধরেই পাহাড়ে বৃষ্টি হচ্ছে। সারা ভারতে প্রকৃতির এমন তাণ্ডব বহু বছর দেখেনি মানুষ। 

বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও গতকাল রাতে কালিম্পঙের ভাসুয়ায় ধস নামে। সিকিম থেকে কালিম্পং হয়ে শিলিগুড়ি যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। লাভা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। পর্যটকরাও পড়েছেন অসুবিধেয়।  কয়েকদিন আগেও একই রকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছিল কালিম্পং। মাস খানেক আগেই ভাসুয়ার প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে একটি নির্মীয়মান সেবক-রাংপো রেল প্রকল্পের একটি অংশ । রেল প্রকল্পের ঘটেছে ৭ নম্বর টানেলের কাছে, যেখানে হঠাৎ ভূমিধসের ভেঙে পড়ে একটি প্রাচীর। পাহাড়ের ঢাল বেয়ে প্রচুর পরিমাণে মাটি এবং পাথর ভেঙে পড়ে। সত্যি সত্যিই তাসের ঘরের মতো ভেঙে পড়ে এই নির্মাণ। কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ের চারপাশের মাটি আলগা হয়ে যায়।  এতে কেউ হতাহত হননি। আহতও হননি। সৌভাগ্যবশত এবারও ধসে হতাহতর খবর মেলেনি। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে।  

শনিবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার থেকে সার্বিক ভাবেই বৃষ্টির পরিমাণ কমবে। তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। 

সারাভারতেই পাহাড়ি এলাকায় চলছে প্রাকৃতিক দুর্যোগ। জম্মুর রামবানে প্রবল বৃষ্টি, রাজগড় এলাকায় ভূমিধসে ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬, ১১ জন নিখোঁজ।

 

 

সেরা শিরোনাম

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget