এক্সপ্লোর

Chicken Price Hike: মুরগির মাংসের দাম বৃদ্ধি, উৎসবের মরশুমে নাজেহাল ক্রেতারা

Market Price: আপাতত দাম কমবে না বলেই মনে করছেন মাংস বিক্রেতারা। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ডিমের পাশাপাশি বাড়ছে মুরগির মাংসের দামও। ইতিমধ্যেই ২০০ ছাড়িয়েছে। কোথাও ২২০, কোথাও আবার ২৪০ টাকায় বিক্রি হচ্ছে মুরগির মাংস। উৎসবের মরশুমে চড়া দামে নাজেহাল ক্রেতা। আপাতত দাম কমবে না বলেই মনে করছেন মাংস বিক্রেতারা। 

বাড়ছে মুরগির মাংসের দাম: সামনেই বড়দিন এবং তারপর ইংরেজি নববর্ষ। এই উৎসবের মরশুমে এবার ধীরে ধীরে বাড়ছে মুরগির মাংসের দাম। গত সপ্তাহেও যা ১৮০-১৯০-এর মধ্যে ছিল তা এখন বাড়তে বাড়তে পেরিয়ে গিয়েছে ২০০ টাকা। ২০০ থেকে ২৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। গোটা মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে। আর এভাবেই উৎসবের মরশুমে আবার বাড়ছে মুরগির মাংসের দাম। গড়িয়াহাট বাজারের মুরগি মাংস বিক্রেতা জানান, "সামনে বড়দিন তারপর নিউ ইয়ার আসছে। জোগান কম আছে, তাই দামটা বেড়েছে। শীতকালে অনেকেই চিকেনটা বেশি খায়। জানুয়ারি মাসটা এরকমই দাম থাকবে।'' এক ক্রেতার কথায়,  প্রতিদিনের চাহিদা তো আছেই, তারপর উৎসবের মরশুম চলছে। চাহিদা বেশি তারপর বড়দিন সব মিলিয়ে দামটা মনে হচ্ছে।

কথায় বলে মাছে ভাতে বাঙালি। আর এই মাছের পরে যে দুটি খাবারের নাম মনে আসে তা হল ডিম আর মাংস। যা কিনতে গেলে এখন ছেঁকা খাওয়ার মতো অবস্থা। সব মিলিয়ে নাজেহাল অবস্থা আম জনতার। চলতি মাসেই দুবার ডিমের দাম বেড়েছে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজারে প্রায় আট টাকায় বিক্রি হচ্ছে ডিম। ব্যবসায়ীদের দাবি, শুধু ডিসেম্বর মাসের প্রথম ১৫ দিনেই একলাফে অনেকটা দাম বেড়েছে ডিমের। ১ ডিসেম্বরে পাইকারি বাজারে প্রতিপিস ডিমের দাম ছিল ৫ টাকা ৬৫ পয়সা করে। গত সপ্তাহে শনিবার তা পৌঁছেছে ৬ টাকা ৪৫ পয়সায়। এক পিস ডিমের দাম বেড়েছে ৮০ পয়সা। বাংলায় ডিমের যোগানের বেশিরভাগটাই আসে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা থেকে। ব্যবসায়ীদের দাবি, শীতের এই সময়ে কেকের প্রচুর চাহিদা থাকায় এমনিতেই ডিমের চাহিদা বাড়ে। তারওপর সম্প্রতি অন্ধ্রে ঘূর্ণিঝড়ের কারণেও ডিমের যোগানে ঘাটতি হয়েছে। আর তার জেরেই বাড়তে শুরু করেছে ডিমের দাম! কিন্তু তা থামবে কোথায় গিয়ে? সেটাই প্রশ্ন সাধারণ মানুষের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: BJP: নজরে লোকসভা ভোট, দলের মহিলা মোর্চাকে বাড়ি বাড়ি প্রচারে নামাচ্ছে বিজেপি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget