এক্সপ্লোর

West Bengal News Live : কালীঘাট তৃণমূলের সভায় গাড়ি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ

রাখী উপলক্ষে আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যাদবপুরে ১০ হাজার কণ্ঠে বন্দে মাতরম। আজ ডিভিশন বেঞ্চে আর জি কর মামলার শুনানি, কী বলবে হাইকোর্ট?

LIVE

Key Events
west bengal live updates 28 august Abhishek Banerjee Suvendu Adhikari Nepal Flood West Bengal News Live : কালীঘাট তৃণমূলের সভায় গাড়ি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ
জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর
Source : নিজস্ব

Background

অভিষেকের অফিসে ধুন্ধুমার

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। অভিযোগ, অবৈধ বিলবোর্ড সরাতে পুলিশ ও পুরসভার কর্মীরা সেখানে পৌঁছতেই তীব্র উত্তেজনা ছড়ায়। অফিসে ঢোকার মুখে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা।

ক্যামাক স্ট্রিটে খণ্ডযুদ্ধ

অবৈধ বিলবোর্ডের অভিযোগ ঘিরে ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ ও পুরসভার কর্মীদের অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ, বৈধ নথি ছাড়াই বিজেপির কথায় পুলিশ-পুরসভাকে দিয়ে গুন্ডামি করা হচ্ছে। বিলবোর্ড ভাঙার চেষ্টা আটকানোর মরিয়া চেষ্টা করেন তৃণমূল কর্মীরা। গোটা ঘটনায় আইনি পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

‘সাংসদ না গুন্ডা?’

অভিষেকের অফিসের সামনে বিলবোর্ড ভাঙতে গিয়ে ফের উত্তেজনা। পুলিশ ও পুরকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। পথ আটকে দাঁড়ানো এবং অফিসের সিঁড়িতে ধস্তাধস্তির অভিযোগও ওঠে। ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে সাংসদ সুকান্ত মজুমদারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তৃণমূলের কটাক্ষ, ‘সাংসদ না গুন্ডা?’

ভাঙল বিলবোর্ড, ঝুলল ব্যানার

বাধা সরিয়ে শেষ পর্যন্ত আধ ঘণ্টার মধ্যে বিলবোর্ড ভেঙে ফেলে পুলিশ ও পুরসভার কর্মীরা। তবে ঘটনাটি সেখানেই শেষ হয়নি। কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দেয় তৃণমূল। অভিষেকের অফিসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়াফুলের প্রতীক দেওয়া নতুন ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। ফলে বিলবোর্ড ঘিরে সংঘাত আরও রাজনৈতিক মাত্রা পায়।

নেপালে বিপর্যয়ে মৃত্যুমিছিল

প্রকৃতির রোষে বিপর্যস্ত নেপাল। ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ইতিমধ্যেই সাড়ে তিনশো ছাড়িয়েছে বলে খবর। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। তাঁদের মধ্যে প্রায় ২৯০ জন ভারতীয়ের খোঁজ মিলছে না। কৈলাস-মানস সরোবরে যাওয়া পশ্চিমবঙ্গের ৩২ জনেরও এখনও কোনও সন্ধান নেই। স্বজনদের মধ্যে বাড়ছে উদ্বেগ। নিখোঁজদের সন্ধানে শুরু হয়েছে তৎপরতা।

গ্রাউন্ড জিরোয় এবিপি আনন্দ

হিমালয়ের দেশে ভয়াবহ বিপর্যয়ে কার্যত তছনছ একাধিক এলাকা। ছয়টি জেলা বিপর্যয়ের জেরে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত। চারদিকে শুধু ধ্বংসের চিহ্ন। রাস্তা, বাড়িঘর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। তার মধ্যেই আফটার শকের আতঙ্ক নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছে গ্রাউন্ড জিরো থেকে পরিস্থিতির ছবি তুলে ধরছে এবিপি আনন্দ।

হিমালয়ের দেশে হাহাকার

বিপর্যয়ের ভয়াবহ ছবি সামনে আসছে নেপাল থেকে। ধেয়ে আসছে বিরাট ঢেউ, কাদার স্রোতের সঙ্গে হুড়মুড়িয়ে নেমে আসছে প্রকাণ্ড পাথর। প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষ। মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে গোটা এলাকার ছবি। ধ্বংসস্তূপের মধ্যে চলছে উদ্ধারকাজ। প্রকৃতির তাণ্ডবের সেই ভয়ঙ্কর ছবি ক্রমেই স্পষ্ট হচ্ছে।

নেপালে নজর রাজ্যের

নেপালের বিপর্যয়ের জেরে উদ্বেগে পশ্চিমবঙ্গও। কলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ নেপালে গিয়েছিলেন। কেউ বেড়াতে, কেউ আবার পুণ্যলাভের উদ্দেশ্যে। তাঁদের অনেকেই এখন দুর্যোগের কবলে পড়েছেন বলে আশঙ্কা। পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্য সরকার। নিখোঁজ বা আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা চলছে।

বিপদে নেপাল, পাশে ভারত

ভয়াবহ বিপর্যয়ের পর নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত। ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। খাবার, ওষুধ, পোশাক ও কম্বল-সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি উদ্ধারকাজেও সমন্বয় রেখে কাজ করছে ভারতের বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিপর্যস্ত নেপালকে দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফেরাতে সহযোগিতার হাত বাড়িয়েছে ভারত।

15:42 PM (IST)  •  28 Aug 2026

নেপালে বিপর্যয়ের পর এখনও নিখোঁজ ৯৭৭ জন

নেপালে বিপর্যয়ের পর এখনও নিখোঁজ ৯৭৭ জন। আপাতত ৮৪ জন ভারতীয়কে উদ্ধার করল নেপালের সেনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চিতওয়ান, ধাদিং, রাসুয়া-সহ মোট ৮টি জেলা।

15:41 PM (IST)  •  28 Aug 2026

ক্যামাক স্ট্রিটের সাইনবোর্ড-বিতর্কে কোর্টে স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল'

ক্যামাক স্ট্রিটের সাইনবোর্ড-বিতর্কে কোর্টে স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' । 'এই মুহূর্তে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার জায়গা নেই । বোর্ড ভাঙা হয়ে গেছে তাই এই মুহূর্তে রক্ষাকবচ দেওয়ার জায়গা নেই', 'কালীঘাট তৃণমূল'-এর মামলায় জানিয়ে দিলেন বিচারপতি রাজা বসু চৌধুরী

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shankar Ghosh:
"মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না, জ্ঞানও জন্মায় না..", ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, কাকে উদ্দেশ্য করে বললেন পর্যটনমন্ত্রী ?
Cyclone Akvan Breaking : ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস, মেঘলা হল আকাশ, ঝেঁপে আসছে বৃষ্টি, ঘূ্র্ণিঝড় 'আকাভান' নিয়ে বড় আপডেট
Cyclone Akvan Breaking : ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস, মেঘলা হল আকাশ, ঝেঁপে আসছে বৃষ্টি, ঘূ্র্ণিঝড় 'আকাভান' নিয়ে বড় আপডেট
Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র
NCPI MP Faces Agitation : বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান
বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান
Advertisement

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget