এক্সপ্লোর

Agnimitra Paul : অন্নপূর্ণার ভাণ্ডার কি সবাই পাবেন ? কী বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ?

WB Minister : অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে কী বললেন রাজ্যে নতুন দায়িত্বপ্রাপ্ত পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

কলকাতা : কারা পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার (Annapurnar Bhandar) ? কারো নাম কি বাদ যাবে ? এনিয়ে চর্চা চলছেই। এবিষয়ে এবার খোলসা করলেন রাজ্যে নতুন দায়িত্বপ্রাপ্ত পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর শপথ নেওয়া পাঁচ মন্ত্রীর দফতর বণ্টন করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে প্রশ্ন করা হয়, অন্নপূর্ণার ভাণ্ডার কি সবাই পাবেন ? এর উত্তরে তিনি বলেন, "সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেওয়ার আগে, ১ জুন...মুখ্যমন্ত্রী বলেছেন, ১ জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু, তার আগে আমরা একটা অ্যানালিসিস করতে চাই, যাদের যাদের নাম কাটা গেছে তাঁরা যদি কেউ পান তাহলে তো তাঁদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন, তাঁর পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন, তাঁর পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসিটা হবে, যাদের যাদের নাম কাটা গেছে তাঁদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তাঁদের নাম বাদ যাবে।"  

লক্ষ্মীর ভাণ্ডার পেতেন ? অন্নপূর্ণার ভাণ্ডার পেতে কি আবার ফর্ম ফিলআপ করতে হবে ?

এর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূল কংগ্রেসকে একাধিক ভোটে ডিভিডেন্ট দিয়েছে। শুধু তা-ই নয়, এই নিয়ে এবার বিধানসভা নির্বাচনে একের পর এক সভায় বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। লক্ষ্মীর ভাণ্ডার সারাজীবন চলবে বলে মন্তব্য়ও করেন তৃণমূলনেত্রী। অন্যদিকে, পাল্টা অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে প্রচার চালিয়ে গেছে বিজেপি। সেই প্রকল্পই এবার চালু করার কথা জানিয়ে দিয়েছে রাজ্যের নতুন সরকার। ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকে যাবে।

কিন্তু, এই পরিস্থিতিতে একটা প্রশ্ন উঠছে, লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তাঁদের অন্নপূর্ণ ভাণ্ডার পাওয়ার জন্য আবার ফর্ম ফিলআপ করতে হবে ? এর উত্তরে বালির বিজেপির জয়ী প্রার্থী সঞ্জয় সিং বলেন, "এটা উনি ((মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী) কিছু ক্লিয়ার করেননি। কিন্তু, এটার জন্য যারা পাচ্ছেন পাবেন, তার ভেরিফিকেশন হবে। কারণ, বহু ভুয়ো লোক পাচ্ছেন। আর বহু লোক...যাদের পাওয়া উচিত তাঁরা কিন্তু পাচ্ছেন না। আবাস যোজনার ক্ষেত্রেও একই হয়েছে। আবাস যোজনায় নিজের লোককে আবাস দেওয়ার কাজ হয়েছে। সেইজন্যও আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করেছি। যে, এটাও একটু ভেরিফিকেশন হোক। যাদের পাওয়া উচিত তাঁরাই এটা পাক। যারা অলরেডি পেয়ে গেছেন, তাঁদের জন্য ভেরিফিকেশন হোক।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
News Live : কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Abhishek Banerjee: সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
Advertisement

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget