এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
বঙ্গোপসাগরের উপরেও মেঘের পরিমাণ কমতে দেখা যাচ্ছে। এই পরিবর্তন নতুন করে প্রশ্ন তুলেছে, তবে কি El Niño র প্রভাবে এবার বর্ষার দাপট কমতে চলেছে ?

বর্ষার মাঝেই কি ছন্দপতন? ২ দিন আগে পর্যন্ত স্যাটেলাইট চিত্রে ধরা পড়ছিল ভারতের বিস্তীর্ণ এলাকার উপর মেঘের চাদরের অবস্থান। সেই মেঘ থেকে ক্রমাগত বৃষ্টির আশঙ্কা করছিল আবহাওয়া দফতর। এছাড়া আবহাওয়া দফতর ২ টি নিম্নচাপের সম্ভাবনার কথাও জানিয়েছিল। আশঙ্কা করা হচ্ছিল, এই জোড়া নিম্নচাপের ফলায় ভাসতে পারে একাধিক রাজ্য। এবার আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে আবহবিদদের কথায়। মনে করা হচ্ছে, এবার ভারতের বিভিন্ন জায়গায় মৌসুমি বৃষ্টি এবার কমবে। স্যাটেলাইট ছবিতে দেশের বিস্তীর্ণ অংশের পাশাপাশি বঙ্গোপসাগরের উপরেও মেঘের পরিমাণ কমতে দেখা যাচ্ছে। এই পরিবর্তন নতুন করে প্রশ্ন তুলেছে, তবে কি El Niño র প্রভাবে এবার বর্ষার দাপট কমতে চলেছে ?
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদিও এখনও বৃষ্টি কমার বড় কোনও ইঙ্গিত নেই। আহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ-সহ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এই মুহূর্তে এ রাজ্যে বর্ষা একেবারে দুর্বল হয়ে যাবে না। পশ্চিমবঙ্গের বর্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বঙ্গোপসাগরের উপরে আবহাওয়ার সিস্টেম। বঙ্গোপসাগরের উপর কোনও ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না, তার উপর অনেকটাই নির্ভর করে এই রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি। ১০ থেকে ১৬ অগাস্টের মধ্যে, পশ্চিমবঙ্গ-সহ পূর্বভারতের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে ভারতের পরিস্থিতি কিছুটা আলাদা।
মনে করা হচ্ছে, El Niño সারা দেশে বর্ষার উপর বড় বাধা তৈরি করতে পারে। ২০২৬ সালের বর্ষা শুরুর আগেই ভারতের আবহাওয়া দফতর এল-নিনো নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল। এখন স্যাটেলাইটে যে ছবি ধরা পড়ছে, তাতে দেখা গিয়েছে, আকাশে মেঘের আনাগোনা কমছে। বঙ্গোপসাগরের উপর আবহাওয়া পরিস্থিতি এখন যেমন, তাতে আগামীতে দেশের স্থলভাগে জলীয় বাষ্পের প্রবাহ কিছুটা দুর্বল হওয়ারই কথা। এর ফলে বর্ষায় হঠাৎ বিরতি আসতে পারে। এর পাশাপাশি, মৌসুমি অক্ষটিওও ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে যাচ্ছে। তার প্রভাবে আপাতত দেশের উত্তরাংশের সমতল এলাকায় বর্ষার দাপট কমতে পারে। তার মধ্যে রয়েছে দিল্লি-এনসিআর, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশ। তবে পশ্চিমবঙ্গেও একই পরিস্থিতি তৈরি হবে, এমনটা বলা যায় না। রাজ্যের আবহাওয়ার ক্ষেত্রে বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরি হওয়া, ঘূর্ণাবর্ত এবং জলীয় বাষ্পের প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।






















