এক্সপ্লোর

Republic Day: প্রজাতন্ত্র দিবসে রেড রোডে অংশ নেবে বাংলার নেতাজি ট্যাবলো, প্রস্তুতি তুঙ্গে

কুমোরটুলি থেকে তৈরি করে আনা হয়েছে নেতাজীর মূর্তি। তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে ৬ থেকে ৭ জন শিল্পী সাজিয়ে তুলছেন ট্যাবলো।

কলকাতা: ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রেড রোডে অংশ নেবে বাংলার নেতাজি ট্যাবলো। ইতিমধ্যেই প্রস্তুত তুঙ্গে। কুমোরটুলি থেকে তৈরি করে আনা হয়েছে নেতাজীর মূর্তি। তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে ৬ থেকে ৭ জন শিল্পী সাজিয়ে তুলছেন ট্যাবলো।

গতকালই মুখ্যমন্ত্রীর ট্যাবলোর কথা ঘোষণা করেছিলেন। নেতাজি সুভাষ চন্দ্র বোসের (Netaji Subhas Chandra Bose) জন্মদিনে কেন্দ্রকে ফের ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। প্রজাতন্ত্র দিবসের (republic day) প্যারেডে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বাংলার ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র।

সেই ইস্যুতেই এবার কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, 'নেতাজির ট্যাবলো কেন বাতিল করেছেন, আমাদের জানানো হয়নি। তবে নেতাজির ট্যাবলো আমাদের রেড রোডে চলবে, বলে দিলাম'। তিনি আরও বলেন, 'একটা মূর্তি গড়লেই নেতাজিকে ভালবাসা যায় না। অমর জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি বসালে দেশপ্রেম হয় না। প্রজাতন্ত্র দিবসে একটা নেতাজির ট্যাবলো থাকলে কী অসুবিধে হত? এতদিন পর কেন নেতাজির স্ট্যাচু তৈরির কথা মনে পড়ল?'

মুখ্যমন্ত্রী বলেছেন, নেতাজির নামে রাজ্যে আরও একটি বিশ্ববিদ্যালয় তৈরি হবে। কেন্দ্রের যোজনা কমিশন তুলে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন তিনি। বললেন, ‘প্ল্যানিং কমিশনের সূচনা করেছিলেন নেতাজি। প্ল্যানিং কমিশন তুলে দেওয়া লজ্জাজনক সিদ্ধান্ত ছিল। নেতাজীর সিদ্ধান্ত আজও আমাদের জন্য গ্রহণযোগ্য।  আমরা বাংলায় প্ল্যানিং কমিশন করব। নাইবা হল জায়গা হল তাঁর দিল্লি। বাংলায় তাঁর জায়গা থাকবেই। বাংলা তো চিরদিন সারা ভারতকে পথ দেখায়। নেতাজি শুধু বাংলার নয়, গোটা বিশ্বের।’

অন্যদিকে প্রজাতন্ত্র দিবসে (Republic Day) দিল্লির (Delhi) অনুষ্ঠানে রাজ্যের ট্যাবলো তরজা অব্যাহত। 'অপমানিত হচ্ছে বাংলার আবেগ', নেতাজির ট্যাবলো বিতর্ক এবার হাইকোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কেন বাদ নেতাজির ট্যাবলো? মামলায় এমনই প্রশ্ন তোলা হয়েছে। রাজ্যের তৈরি নেতাজির ট্যাবলোকে যুক্ত করার দাবির পাশাপাশি ট্যাবলো নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। ট্যাবলো বিতর্কে চলতি সপ্তাহে হাইকোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে। 

এ বছরও প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) ট্যাবলো পাঠানোর প্রস্তাব নাকচ করে দেয় কেন্দ্র (Central Government)। চলতি বছর ২৬ জানুয়ারি উপলক্ষে দিল্লির অনুষ্ঠানে নেতাজি ও আইএনএ বিষয়ক ট্যাবলো পাঠানোর প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) তরফে সেই প্রস্তাব মৌখিকভাবে নাকচ করা হয়েছে। তবে এই মর্মে সরকারিভাবে কোনও চিঠি রাজ্য সরকারের কাছে পৌঁছয়নি। গতবছর রাজ্য সরকারের কন্যাশ্রী, সবুজ সাথী, জল ধরো জল ভরো প্রকল্প নিয়ে ট্যাবলো পাঠানোর প্রস্তাবও নাকচ করে দেয় কেন্দ্র। ২০১৯-এ রাজ্য সরকারের তরফে দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্যাবলো পাঠানো হয়।

সেরা শিরোনাম

Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget