এক্সপ্লোর

Bengal CS Manoj Agarwal: রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন মনোজ আগরওয়াল

West Bengal News Chief Secretary Manoj Agarwal : ২৬-এ মুখ্য নির্বাচনী আধিকারিক পদ সামলেছেন তিনিই, CEO থেকে এবার রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন মনোজ আগরওয়াল

রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন মনোজ আগরওয়াল। চলতি বছরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদ সামলেছেন তিনি। এবার CEO থেকে মুখ্য সচিব হচ্ছেন মনোজ আগরওয়াল।প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হলেন দুষ্মন্ত নারিয়াল। মুখ্যসচিব থেকে দিল্লিতে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার । মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে মুখ্য সচিব মনোজ আগরওয়াল। বিশেষ পর্যবেক্ষক থেকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত। 

আরও পড়ুন, 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে এবার বড় ঘোষণা রাজ্য সরকারের, কবে থেকে চালু হচ্ছে এই প্রকল্প ? পাবেন কত টাকা ?

মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে এবার রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল। নবান্ন থেকে জারি করা হল বিজ্ঞপ্তি। অন্যদিকে ৫ মন্ত্রীর দফতর বণ্টন করা হল। পঞ্চায়েতমন্ত্রী হলেন দিলীপ ঘোষ। নারী ও শিশুকল্যাণ দফতর দেখবেন অগ্নিমিত্রা পাল। উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়ামন্ত্রী হলেন নিশীথ প্রামাণিক। রাজ্য়ে নতুন সরকার। নতুন মুখ্য়মন্ত্রী। বদলে গেলেন মুখ্য়সচিবও। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য়সচিব করা হল মনোজ আগরওয়ালকে। যিনি SIR এবং বিধানসভা ভোট-পর্বে এরাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন। সোমবার রাজ্য় মন্ত্রিসভার প্রথম বৈঠকেও উপস্থিত থাকতে দেখা গেছিল মনোজ আগরওয়ালকে। এরপরই নবান্নর তরফে মুখ্য়সচিব হিসেবে তাঁকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর, এবার নজিরবিহীনভাবে রাজ্যের মুখ্যসচিব বদলে দিয়েছিল নির্বাচন কমিশন।
 
নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে তাঁর জায়গায় মুখ্যসচিব করা হয় দুষ্মন্ত নারিয়ালাকে। এবার দুষ্মন্ত নারিয়ালাকে দিল্লিতে প্রধান রেসিডেন্ট কমিশনার পদে পাঠানো হল। আর দুষ্মন্ত নারিয়ালার জায়গায় নতুন সরকারের মুখ্যসচিব করা হল মনোজ আগরওয়ালকে। এর আগে বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক এবং অবসরপ্রাপ্ত IAS অফিসার। সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে। 
 
অন্যদিকে শনিবার যে ৫ জন মন্ত্রী হিসেবে শপথ নেন, সোমবার তাঁদের দফতর ভাগ করে দেওয়া হল। দিলীপ ঘোষ পেলেন পঞ্চায়েত দফতর। সঙ্গে প্রাণিসম্পদ এবং কৃষি বিপণন দফতরেরও দায়িত্বও পেলেন তিনি। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে পুর ও নগরোন্নয়ন দফতর এবং নারী ও শিশুকল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপি সাংসদ থাকাকালীন মোদি সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক। এবার রাজ্যের প্রথম বিজেপি সরকারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করা হল তাঁকে। পাশাপাশি ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্বও তাঁর হাতে। খাদ্যমন্ত্রী হলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। আদিবাসী উন্নয়নমন্ত্রী করা হল রানিবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডুকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget