এক্সপ্লোর

Suvendu Adhikari : আর ব্যবহার নয় 'অনুপ্রেরণা' শব্দ, নবান্নে সচিবদের সঙ্গে বৈঠকে স্বাধীনভাবে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো চালু সামাজিক প্রকল্প বন্ধ নয়। সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হবে পশ্চিমবঙ্গ, মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা : ১৫ বছর পর রাজ্যে ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেস। রাজ্যে এখন নতুন সরকার। এদিন নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকও হয়ে গেল। সেই বৈঠকের পর একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি নবান্নে সচিবদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে সচিবদের উদ্দেশে একাধিক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্র অনুযায়ী, তিনি বলেছেন, 'অনুপ্রেরণা' শব্দ আর ব্যবহার করা হবে না। কাজ করতে পারবেন স্বাধীনভাবে। পার্টির নয়, এখন থেকে জনগণের সরকার। অনেক হ্যাঁ-কে সম্মতি জানিয়ে হ্যাঁ বলেছেন। আমাকে আর এটা বলতে হবে না। সরকারকে সুচিন্তিত মতামত দেবেন।' প্রসঙ্গত, তৃণমূল জমানায় বিভিন্ন ক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সংশ্লিষ্ট কাজ, এমন বলতে শোনা গেছে বারবার। যা নিয়ে বিরোধীরা বিভিন্ন সময়ে খোঁচা দিয়েছে। যে 'রীতি' এখন থেকে আর চলবে না বলে সচিবদের সঙ্গে বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। স্বাধীনভাবে তাঁদের কাজ করতে বলেছেন শুভেন্দু অধিকারী, খবর সূত্রের।

এদিকে রাজ্যে নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর কী হবে আগের সরকারের বিভিন্ন কর্মসূচির ভবিষ্যৎ ? এনিয়ে বিগত কয়েকদিন ধরেই চর্চা ছিল। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর এনিয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্য মন্ত্রীদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "কোনও চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। এটা আমরা প্রচারকালীনও বলেছি। কোনও চালু থাকা সামাজিক প্রকল্প, তা ৩০ বছর আগের হতে পারে, ১০ বছর আগের হতে পারে, কোনও সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপার-লেস অফিসও করব। সমস্ত পোর্টালকে আপডেটও করব। সমস্ত উপভোক্তা ডিবিটি-র মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদিজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। পরিষ্কার বলে দিই, চালু থাকা কোনও কল্যাণকর সামাজিক কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। কিন্তু, স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনও মৃত ব্যক্তি কোনও সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না। আপনিও বলবেন, পাওয়া উচিত নয়। কোনও অ-ভারতীয়...তিনি ভারতের কোনও প্রদেশ বা জাতীয় সরকারের কোনও বেনিফিট তার পাওয়া উচিত নয়।" West Bengal New CM Suvendu Adhikari hold meeting with other ministers at Nabanna.

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Advertisement

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget