Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Tarapith Hotel Fire : দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আহতদের দ্রুত উদর করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
LIVE

Background
শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে তারাপীঠে ঠাসাঠাসি ভিড়। তাই মধ্যে বড় দুর্ঘটনা শক্তিপীঠ তারাপীঠের একটি হোটেলে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একের পর এক। এই সময় হোটেল বিপুল সংখ্যক আবাসিকে ভরা। ঘুমন্ত অবস্থায় আচমকা ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। শেষ পর্যন্ত আগুনে পুড়ে প্রাণ হারান চারজন। দম আটকে যায় অনেকের। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
হোটল মালিকের দাবি, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।
হাজার দিনের মধ্য়ে কারখানা ,প্রায় ৫ হাজার কর্মসংস্থানে, আজ ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
পশ্চিমঙ্গের শিল্প মানচিত্রে আজ যুক্ত হতে চলেছে নতুন ফলক । পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন । মুখ্য়মন্ত্রী ছাড়াও পুরুলিয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য়ের অর্থমন্ত্রী ও শিল্পমন্ত্রী
নাকাশিপাড়ায় সপুত্র কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধান-সহ ৩
রাস্তায় গাড়ি আটকে গুলিতে ঝাঁঝরা বাবা-ছেলে। নাকাশিপাড়ায় সপুত্র কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধান-সহ ৩।





















