এক্সপ্লোর

Mamata Banerjee: '২ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে, ৪০ শতাংশ বেকারত্ব কমানো গিয়েছে', শিল্প ও বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

CM Mamata Banerjee: রাজ্যের কর্মসংস্থান এবং বেকারত্ব প্রসঙ্গেও এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, '২ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে। ৪০ শতাংশ বেকারত্ব কমানো গিয়েছে। পুরুলিয়ায় জঙ্গল সুন্দরী প্রকল্পের কাজ চলছে।'

কলকাতা : আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য সম্মেলন। ধনধান্য অডিটোরিয়ামে স্বনামধন্য ব্যবসায়ী, শিল্পপতিরা একত্রিত হয়েছেন। সেখানে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পের নিরিখে রাজ্যের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতে কী কী সম্ভাবনা রয়েছে এই রাজ্যে, সব নিয়েই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এ বছর বিশ্ববাণিজ্য সম্মেলন হচ্ছে না। তারই ক্ষুদ্র সংস্করণ আজকের 'শিল্প ও বাণিজ্য সম্মেলন'। রাজ্যের শিল্প ও উন্নয়নের নিরিখে কীভাবে এগোবে রাজ্য, তাই-ই আজকের কর্মসূচি থেকে তুলে ধরা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে আজ রাজ্যে 'শিল্প ও বাণিজ্য সম্মেলন'। ধনধান‍্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি। এখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।       

তাঁর কথায়, 'পশ্চিমবঙ্গের নামে গুজব ছড়ানো হচ্ছে। কিছু মানুষ শুধু পশ্চিমবঙ্গের বদনাম করে'। কে বলে পশ্চিমবঙ্গে শিল্পের সম্ভাবনা নেই? পশ্চিমবঙ্গ এশিয়ার অন্যতম বড় লজিস্টিক হাব, যা শিল্পক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।' এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'পশ্চিমবঙ্গ অত্যন্ত শান্তিপূর্ণ রাজ্য। কখনও কখনও রাজ্যের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো হয়। টাকা নিয়ে সোশাল মিডিয়ায় রাজ্যের বদনাম করা হয়। এই ভুয়ো খবরকে চ্যালেঞ্জ করছি। ব্যবসায়ীদের কাজ করার স্বাধীনতা দিতে হবে। সব ব্যাপারে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন নেই।'     

মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের শিল্প ও বাণিজ্য সম্মেলনে বলেছেন, 'দেউচা পাচামির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এর আগে ১২-১৬ ঘণ্টা লোডশেডিং হত। এখন ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হচ্ছে।' রাজ্যের কর্মসংস্থান এবং বেকারত্ব প্রসঙ্গেও এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, '২ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে। ৪০ শতাংশ বেকারত্ব কমানো গিয়েছে। পুরুলিয়ায় জঙ্গল সুন্দরী প্রকল্পের কাজ চলছে। তথ্যপ্রযুক্তিক্ষেত্রে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এ-রাজ্যের সিলিকন ভ্যালি ৩৫ হাজার কোটির বিনিয়োগ টেনেছে।'    

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'এ-রাজ্যের পর্যটনশিল্প আন্তর্জাতিক স্তরেও স্বীকৃত। দুর্গাপুজো ও কালীপুজোকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। শিলিগুড়িতে তৈরি হবে মহাকাল মন্দির।' এছাড়া ১০০ দিনের কাজের টাকা প্রসঙ্গেও এদিনের সম্মেলনে মুখ্যমন্ত্রী তোপ দেগেছেন কেন্দ্রের বিরুদ্ধে। '১০০ দিনের কাজ, আবাস যোজনার প্রাপ্য অর্থ দিচ্ছে না কেন্দ্র। তা সত্ত্বেও সাধারণ মানুষদের জন্য বহু প্রকল্প চালাচ্ছে রাজ্য সরকার। ১০০ দিনের কাজের প্রকল্প থেকে সরানো হয়েছে গান্ধীজীর নাম। জাতির জনককেও কি আমরা ভুলে যাচ্ছি?', শিল্প সম্মেলনে প্রশ্ন মুখ্যমন্ত্রীর।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget