এক্সপ্লোর

Suvendu Adhikari : শুভেন্দু অধিকারীকে 'কোমর ভাঙা'র হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ BJP-র

BJP News : পরেশরামের পুরনো মন্তব্যের বিরুদ্ধে এবার থানায় লিখিত অভিযোগ করল বিজেপি।

ক্যানিং : বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীকে 'কোমর ভাঙা'র হুঙ্কার দিয়েছিলেন বলে অভিযোগ। এই মর্মে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। ২০২৬-এর ১৪ মার্চ ক্যানিংয়ে বিধায়কের উদ্যোগে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। অভিযোগ, শুভেন্দু অধিকারীর কোমর ভাঙার হুঙ্কার দিয়েছিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। পরেশরামের পুরনো মন্তব্যের বিরুদ্ধে এবার থানায় লিখিত অভিযোগ করল বিজেপি।

অভিযোগকারী অসিত মণ্ডল বলেন, "২০২১-এ বিধায়ক পরেশরাম দাস জেতার পরে যে হারে অত্যাচার সারা ক্যানিংজুড়ে করেছেন, এরকম আমরা জীবনে কোনওদিন দেখিনি। আমরা থানায় অনেক সময় অভিযোগ করতে গেছি। অভিযোগ নেয়নি। এখন সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জানি, প্রশাসন আমাদের অভিযোগ নেবে। এই অভিযোগের ভিত্তিতে আজ আমরা এখানে এফআইআর করতে এসেছি।"

বদলেছে সরকার। বদলেছে অ্য়াকশন। এবার গুন্ডামি করলে আর নিস্তার নেই। বিধানসভায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, শুনে রাখুন যা হয়ে গেছে তা অতীত। আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন ও কঠোর প্রয়োগ হবে। আর যে যার পাস্ট রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, ১ বছর প্রিভেন্টিভ অ্যারেস্ট থাকবে।"

বিক্ষোভ-প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্টে এবার কড়া পদক্ষেপ। অভিযুক্তদেরই ঘটিবাটি বেচে ক্ষতিপূরণ আদায় করবে সরকার। সোমবার বিধানসভায় গুন্ডা দমন বিল পাস করাতে গিয়ে, ছত্রে ছত্রে সেটাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেছেন, "সুদ-সহ আদায় করব। ৩ গুণ টাকা আদায় করব। ভিটেমাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাব না। স্থাবর অস্থাবর সব সম্পত্তি অ্যাটাচমেন্ট করব খুব দ্রুত, নিলাম করব, আদায় করব। আর সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হয়েছে কোথায় জানেন ? প্রিভেন্টিভ অ্যারেস্ট। তাইতো ? ১ বছর পর্যন্ত।"

গত ১৫ বছরের তৃণমূল জমানায় এরাজ্য়ে বারবার অভিযোগ উঠেছে গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার। থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে আনা, থানায় হামলা চালানো, কিছুই বাদ যায়নি। এই প্রেক্ষাপটে সোমবার শুভেন্দু অধিকারী বিধানসভায় কড়া হুঁশিয়ারি দেন।

তিনি বলেছিলেন, "কালীঘাট থানায় পুলিশ টেবিলের তলায় ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা ? আমার দায়িত্ব পুলিশকর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুক, এক ইঞ্চি এগোতে দেব না। একদম নিশ্চিন্ত থাকুন। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Arjun Singh: 'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
Arjun Singh: 'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
Humayun Kabir: 'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
Anubrata On Abhishek : 'ছোট থেকে দেওয়ালও লেখেনি, মিছিলও করেনি...', অভিষেককে ঝাঁঝালো আক্রমণ অনুব্রতর
অভিষেককে ঝাঁঝালো আক্রমণ অনুব্রতর
West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Advertisement

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget