এক্সপ্লোর

West Bengal News : 'যেমন পেরেছেন টাকা তুলেছেন', মুম্বইয়ে পরিবারকে পাঠিয়ে নিজে পুরীতে লুকিয়ে ছিলেন সুশান্ত ঘোষ !

TMC News : কাউকে গ্রেফতার করা হয়েছে পুরী থেকে। কেউ পুলিশের জালে ধরা পড়লেন কলকাতায়। ক্ষোভ থেকে রেহাই পাচ্ছেন না কেউই।

শুভেন্দু ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত : প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। একই দিনে গ্রেফতার হয়েছেন দু'জন। দিনহাটা থানা থেকে বের করার সময় এবং মহকুমা আদালতে ঢোকার সময় উদয়ন গুহকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। ধৃত স্বরূপ বিশ্বাসকেও আজ আলিপুর আদালতে তোলা হয়। 

কেউ প্রাক্তন মন্ত্রী, কেউ কলকাতার প্রাক্তন বোরো চেয়ারম্যান, কেউ প্রাক্তন মন্ত্রীর ভাই। কাউকে গ্রেফতার করা হয়েছে পুরী থেকে। কেউ পুলিশের জালে ধরা পড়লেন কলকাতায়। ক্ষোভ থেকে রেহাই পাচ্ছেন না কেউই। বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে নিয়ে যাওয়া হয় দিনহাটায়। তাঁকে যখন থানায় নিয়ে যাওয়া হয়, তখন বাইরে চলছে বিক্ষোভ। এক বিক্ষোভকারী বলেন, "আমরা পচা ডিম নিয়ে দাঁড়িয়ে আছি উদয়ন গুহকে বরণ করার জন্য। সম্বর্ধনা দেওয়ার জন্য।"

প্রথমে থানা থেকে বের করার সময়, তারপর হাসপাতাল থেকে বেরনোর সময়, দিনহাটা মহকুমা আদালতে ঢোকার সময়ও উদয়ন গুহকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। হেলমেট পরেও মেলেনি রেহাই। যে রাস্তাটুকু তিনি প্রিজন ভ্যানের ভিতরে ছিলেন, সেখানে রাস্তার ধার থেকে প্রিজন ভ্যান লক্ষ্য করেই ছোড়া হয় ডিম। ওঠে চোর স্লোগান।

উদয়ন গুহর বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, ২ হাজার ২২০ জন উপভোক্তার কাছ থেকে তোলা হয়েছে ৪ কোটিরও বেশি টাকা।

এক মহিলা মেকআপ আর্টিস্টের সঙ্গে অশালীন আচরণ, খুনের চেষ্টা ও তোলাবাজির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। এদিন তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। সেখানে সরকারি আইনজীবী দাবি করেন, ফেডারেশনের ডিরেক্টররা চিঠি দিয়ে বলেছিলেন টেকনিশিয়ানদের কাজে নিতে। তখন স্বরূপ বিশ্বাস বলেছিলেন, টাকা দিলে তবে কাজে নিতে। তাছাড়া কোভিডের সময় ১ কোটি টাকা তোলা হয়েছিল।

এদিকে পুরী থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের STF। পুলিশ সূত্রে খবর, ধরা পড়া থেকে বাঁচতে নিজের মোবাইল ফোন সুইচড্ অফ করে দিয়েছিলেন সুশান্ত ঘোষ। মুম্বইয়ে পরিবারকে পাঠিয়ে দিয়ে, নিজে পুরীতে লুকিয়ে ছিলেন তিনি। অভিযোগকারী ব্যবসায়ী বিপ্লব গায়েন বলেন, "সুশান্ত ঘোষ কাউন্সিলর হওয়ার পরে দোকানগুলোর প্যাসেজ ছোট করে দিয়েছে। ভেঙে ২০টা বানানো হয়েছে। এইবার এই এক্স্ট্রা দোকানগুলো ৫ লাখ, ৬ লাখ, ৭ লাখ যেমন পেরেছে ওইভাবে টাকা তুলেছে।" সব মিলিয়ে দিকে দিকে ভয়ঙ্কর অভিযোগ।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Advertisement

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget