এক্সপ্লোর

West Bengal News Live Updates: খাস কলকাতা থেকে জেলায় জেলায় আদালতে বোমাতঙ্ক, কোথাও বোমা, কোথাও RDX বিস্ফোরণের হুমকি !

West Bengal News: একনজরে দেখুন সব জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর।

LIVE

Key Events
West Bengal News Live Updates Bomb and RDX Explosion Threat in courts from Kolkata to district West Bengal News Live Updates: খাস কলকাতা থেকে জেলায় জেলায় আদালতে বোমাতঙ্ক, কোথাও বোমা, কোথাও RDX বিস্ফোরণের হুমকি !
নিজস্ব চিত্র
Source : ABP Ananda

Background

এসআইআরে এখনও ৫০ লক্ষের নথি যাচাই বাকি। দ্রুত কাজ শেষে সিভিল জজদের নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের। থাকতে হবে ৩ বছরের অভিজ্ঞতা। 

২৫০ জজকে দিয়ে রাজ্যে SIR শেষ করতে গেলে লাগবে ৮০ দিন। প্রয়োজনে নিয়োগ করা যাবে ঝাড়খণ্ড-ওড়িশার বিচারকদেরও, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 

সুপ্রিম কোর্টের নির্দেশে এবার সিআইআর নিষ্পত্তিতে সিভিল জজরা। কাল থেকে সবার ছুটি বাতিলের নোটিস হাইকোর্টের। কোথাও বদলি হলে জয়েন করার নির্দেশ। 

প্রাথমিকভাবে শনিবারই প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্ট। মনোনয়ন পর্বের শেষদিন পর্যন্ত চলবে নথি যাচাই পর্ব। সেটাই গণ্য হবে মূল লিস্টের সঙ্গে। 

হাইকোর্টে প্রধান বিচারপতির বৈঠকে কীভাবে প্রাক্তন মুখ্যসচিব? প্রশ্ন তুলে সিইও দফতরে বিজেপি। মিথ্যে অভিযোগ, আগে প্রমাণ করুক, চ্যালেঞ্জ তৃণমূলের। 

সিইও দফতরে শুভেন্দু, জুতো দেখিয়ে তৃণমূলপন্থী বিএলওদের চোর চোর স্লোগান। পাল্টা বিক্ষোভ বিজেপির। 

বিজেপির সঙ্গে তৃণমূলপন্থীদের সংঘাতে সিইও দফতরের সামনে তুলকালাম। হেয়ার স্ট্রিট থানায় শুভেন্দুর বিএলও অধিকার মঞ্চের অভিযোগ দায়ের। 

মুখ্য নির্বাচন কমিশনারকে ফের রাজ্যে আসার আবেদন শমীকের। 

কলকাতা থেকে জেলা, একের পর এক আদালতে বোমাতঙ্কের হুমকিতে তোলপাড়। তল্লাশিতে মিলল না কিছুই! 

এসআইআরে যুক্ত বিচারকরাই কি হুমকির নিশানায়? জল্পনার মধ্যেই ডিজির সঙ্গে সিইওর কথা। 

সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরের কাজে বিচারকরা। হারের ভয়ে আতঙ্ক তৈরির চেষ্টা তৃণমূলের, দাবি বিজেপির। কারা করছে সবাই বুঝবে, পাল্টা কুণাল। 

ভোট ঘোষণার আগেই আসছে কেন্দ্রীয় বাহিনী। অবিলম্বে গ্রেফতার করতে হবে দাগি দুষ্কৃতীদের। আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধারে অভিযানের নির্দেশ কমিশনের। 

ভোটের মুখে ফের কলকাতায় অবাধে দুষ্কৃতী-রাজ! তিলজলা রোডে এলোপাথাড়ি গুলি! একজন আহত। সরশুনায় রাস্তায় দীর্ঘক্ষণ পড়ে থাকল বোমা! 

ভোট ঘোষণার আগেই উত্তপ্ত ভাঙড়। হামলা-পাল্টা হামলার মধ্যেই উত্তর কাশীপুর থেকে প্রচুর তাজা বোমা, বন্দুকের হদিশ! ২ সন্দেহভাজন আটক।

এসআইআরের মধ্যেই ঠিকানা বদলাচ্ছে সিইও দফতরের। কাল থেকে ধাপে ধাপে স্ট্র্যান্ড রোডে শিপিং কর্পোরেশনের বিল্ডিংয়ে স্থানান্তর। ঘুরে দেখলেন পুলিশ কর্তারা। 

কেরলের নাম বদলে এবার কেরলম। বাম শাসিত রাজ্যের প্রস্তাবে কেন্দ্রের  অনুমোদন। স্বাগত জানালেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ নিয়ে প্রশ্ন এড়ালেন রেলমন্ত্রী। 

ভোটের মুখে কেরলের নাম বদল। পশ্চিমবঙ্গের নাম বদল নয় কেন? প্রশ্ন তুলে কেন্দ্রকে আক্রমণে মুখ্যমন্ত্রী। 

পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে মমতার আক্রমণ। শুধুই অস্থিরতা তৈরির চেষ্টার পাল্টা অভিযোগ সিপিএমের। ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা, কটাক্ষ বিজেপিরও। 

একাদশ-দ্বাদশের একাংশকে নিয়োগের সুপারিশপত্র দেওয়া শুরু করল এসএসসি। ফের পরীক্ষা দিয়ে সুপারিশপত্র হাতে পেয়ে কান্নায় ভাঙলেন চাকরিপ্রার্থীরা। 

লেক অ্যাভিনিউয়ে রাস্তা মেরামতির সময় বিপত্তি। পে লোডার দিয়ে খুঁড়তেই বিদ্যুতের তার ছিঁড়ে আগুন-বিস্ফোরণ। দীর্ঘক্ষণ এলাকা বিদ্যুৎহীন।

সুন্দরবনে ফের বাঘের হানা, ঝড়খালির মৎস্যজীবীর মৃত্যু। চামটার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে হামলার শিকার, উদ্ধার করে আনার সময় নৌকাতেই মৃত্যু। 

রাঁচির পরে আন্দামান। ফের আকাশপথে দুর্ঘটনা। বিজয়াপুরম থেকে উড়ানের পরে মাঝ সমুদ্রেই ভেঙে পড়ল কপ্টার। অল্পের জন্য ৭ জনের রক্ষা। 

15:09 PM (IST)  •  25 Feb 2026

West Bengal News Live: ভোটের আগে দিকে দিকে দুষ্কৃতী-রাজ, সরব খোদ তৃণমূল সাংসদ সৌগত রায়

ভোটের আগে দিকে দিকে দুষ্কৃতী-রাজ, সরব খোদ তৃণমূল সাংসদ। 'বাহুবলীদের নিয়ন্ত্রণ করতে হবে, না করলে কপালে দুঃখ আছে'। 'সতর্কবাণী' খোদ তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 'আমি বাহুবলীদের ওপর ভরসা করি না, তারা ভোটে কাজে লাগে না'। 'আমি বাহুবলীদের গাড়িতে তুলি না'। 'সব রাজনীতিবিদ এটা না বুঝলে কপালে দুঃখ আছে'। 'সুবিধাবাদের রাজনীতি শেষ হওয়া দরকার', অনেকে সমঝোতা করে চলেন, ভোটের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সৌগত রায়ের। 

14:41 PM (IST)  •  25 Feb 2026

West Bengal News: মাসের পর মাস বকেয়া পারিশ্রমিক না মেলার অভিযোগ, বাঁকুড়ার গঙ্গাজলঘাটির রেঞ্জ অফিসে বিক্ষোভ বন দফতরের অস্থায়ী কর্মীদের

মাসের পর মাস বকেয়া পারিশ্রমিক না মেলার অভিযোগ। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির রে়ঞ্জ অফিসে বিক্ষোভ বন দফতরের অস্থায়ী কর্মীদের। 'বন দফতরের দেওয়া কাজ সম্পূর্ণ করার পরও মেলেনি পারিশ্রমিক'। 'মৌখিকভাবে বিষয়টি জানানো হয় সংশ্লিষ্ট রে়ঞ্জ অফিসকে'। 'মিলেছে আশ্বাস, কিন্তু সমস্যার সমাধান হয়নি', বকেয়া পারিশ্রমিক না মিললে বৃহত্তর আন্দোলন, হুঁশিয়ারি আন্দোলনরত শ্রমিকদের। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Yojana: কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget