এক্সপ্লোর

West Bengal News Live: আজ মালদায় আসার আগে ফের প্রধানমন্ত্রীর নিশানায় তৃণমূল

WB News Live: সব জেলার গুরুত্বপূর্ণ সমস্ত খবর দেখুন একনজরে।

LIVE

Key Events
West Bengal News Live Updates PM Narendra Modi will visit Malda Today 17 January West Bengal News Live: আজ মালদায় আসার আগে ফের প্রধানমন্ত্রীর নিশানায় তৃণমূল
নিজস্ব চিত্র
Source : ABP Ananda

Background

তৃণমূলের অপশাসনে তিতিবিরক্ত পশ্চিমবঙ্গ, এখন প্রত্যাখ্যানের জন্যে তৈরি। মালদায় আসার আগে ফের চড়া সুর প্রধানমন্ত্রীর। মানুষ বিজেপিকে চায় বলে দাবি। 

ভোটের আগে ফের রাজ্যে প্রধানমন্ত্রী। সূচনা করবেন হাওড়া-গুয়াহাটি প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের। মালদা স্টেশনে পরিদর্শন করলেন রেলমন্ত্রী। 

ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে সিএএ-ওয়াকফের দুঃস্বপ্ন ফিরল বেলডাঙায়। ঘণ্টার পর ঘণ্টা রেল, জাতীয় সড়ক অবরোধ। নীরব দর্শক পুলিশ! 

প্রতিবাদের নামে বেলডাঙায় তাণ্ডব। মহিলা সাংবাদিককে তাড়া করে মার, চিত্র সাংবাদিকও আক্রান্ত! সকাল থেকে হাত গুটিয়ে শুধু দেখল পুলিশ! 

বেলডাঙায় সাংবাদিককে মার, কড়া নিন্দায় রাজ্যপাল। আইনশৃঙ্খলার চরম অবনতি। আইনের শাসন প্রতিষ্ঠা করা পুলিশের কাজ। দ্রুত উপযুক্ত পদক্ষেপ করা উচিত সরকারের। বার্তা আনন্দ বোসের। 

ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু, বিহার-দিল্লি-গুজরাতের প্রসঙ্গ টেনে আক্রমণে মমতা-অভিষেক। ঝাড়খণ্ডের সঙ্গে তো ভালো সম্পর্ক, নীরবতা নিয়ে প্রশ্ন বিজেপির। 

এসআইআরের শুনানির নামে হয়রানির অভিযোগ, বিক্ষোভ-অবরোধ। ভাঙড়ে বিএলওদের বিডিও অফিস অভিযানে ধুুন্ধুমার। নন্দীগ্রাম, বীরভূমে গণ ইস্তফা। 

এসআইআর শুনানিতে আরও ৪দিন। ১৬ থেকে ১৯-বিজেপি দশের বেশি ফর্ম সেভেন নিয়ে গেলেই অভিষেকের দাওয়াই। 

রাজ্যে আসুন, ঘুরে দেখুন, মুখ্য নির্বাচন কমিশনার। এসআইআর নিয়ে চাপ বাড়িয়ে ফের দাবি বিজেপির। রাজ্যপালকেও পথে নামার আবেদন। 

ফর্ম সেভেন জমা নিতেই হবে, অভিষেকের হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি শমীকের। 

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ। চার অফিসার, এক কর্মীর বিরুদ্ধে FIR প্রত্যাহারের আর্জিতে CEO দফতরে চিঠি রাজ্যের। চিঠি কমিশনে পাঠানো হয়েছে। খবর CEO দফতর সূত্রে। 

জার্সি বদলে সিপিএমের হার্মাদ এখন বিজেপির জল্লাদ। মেদিনীপুর থেকে ফের ১৫-০ করার ডাক অভিষেকের। উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে সামনে আসার চ্যালেঞ্জ। 

ভোটার তালিকা তৈরি না হলে রাষ্ট্রপতি শাসন। চাকদার সভা থেকে ফের হুঙ্কার শুভেন্দুর। 

কয়লা পাচারের কালো টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, এবার ১০০ কোটির মানহানির মামলা শুভেন্দুর। নিজে কুকথখা বললে মনে থাকে না, খোঁচা কুণালের। 

১ ফেব্রুয়ারি হুমায়ুনের ব্রিগেড সমাবেশ বাতিল। সেনার অনুমতি না মেলার দাবি, জানুয়ারির শেষে মুর্শিদাবাদেই সভার প্রস্তুতি। 

ভোটের রাজ্যে এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির। 

বিতর্কের জেরে চিকিৎসক নিয়োগের তফশিলি জাতির প্যানেল স্থগিত। আর জি কর আন্দোলনের সময় সাসপেন্ড চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাস থাকাতেই কি বাতিল প্যানেল? স্পষ্ট করেনি হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড। 

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি সুজয় পাল। শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল। অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। 

বিবি গাঙগুলি স্ট্রিটের পর তপসিয়া। ২দিনের মধ্যে ফের আসবাবপত্রের কারখানায় বিধ্বংসী আগুন। ছড়িয়ে পড়ল পাশের গ্যারাজে। 

কোমায় থাকলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন নিপা-আক্রান্ত কাটোয়ার নার্স। করোনার মতো গাইডলাইন সরকারের। সংস্পর্শে এলে ২১ দিনের হোম কোয়ারেন্টিনে। 

16:01 PM (IST)  •  17 Jan 2026

WB News Live: বেলডাঙায় অশান্তি নিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের

বেলডাঙায় অশান্তি নিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের। 'বেলডাঙায় অশান্তিতে ইন্ধন বিজেপির'। 'অশান্তিতে মদত দিচ্ছে এক গদ্দারও'। নাম না করে হুমায়ুন কবীরকে নিশানা অভিষেককে। 'ধর্মে ধর্মে বিভাজনকারীদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে'। 'বিজেপির বিভাজনের রাজনীতি রুখতে হবে'। 'বেলডাঙায় গতকাল ও আজ আক্রান্ত সংবাদমাধ্যম'। 'প্রশাসনকে আইননত পদক্ষেপ করতে বলেছি'। 'আজ যিনি বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছেন, তিনি আগে বিজেপির প্রার্থী ছিলেন।' 

15:38 PM (IST)  •  17 Jan 2026

West Bengal News Live: হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মালদা টাউন স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন। হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত চলবে এই ট্রেন। সপ্তাহে ৬ দিন আপ ও ডাউনে চলাচল করবে বন্দে ভারত স্লিপার। হাওড়া থেকে আপ বন্দে ভারত স্লিপার ছাড়বে সন্ধে ৬টা ২০ মিনিটে। কামাখ্যা থেকে ডাউন বন্দে ভারত স্লিপার ছাড়বে সন্ধে ৬.১৫ মিনিটে। ২০১৯-এর ফেব্রুয়ারিতে ভারতে প্রথম চালু হয় বন্দে ভারত ট্রেন। প্রথম বন্দে ভারতের প্রায় ৬ বছর পর হাওড়া-কামাখ্যা লাইন পাচ্ছে প্রথম বন্দে ভারত স্লিপার। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget