এক্সপ্লোর

North 24 Pargana News: ফের কঙ্কালকাণ্ড ! অশোকনগরে প্রয়াত সিপিএম নেতার বাড়ি খুঁড়তেই উদ্ধার খুলি, হাড়গোড়

CPM Leader: বাম আমলের দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন বিজন মুখোপাধ্য়ায়। অশোকনগর সিপিএমের আঞ্চলিক কমিটির সদস্যও ছিলেন তিনি। ২০১৩ সালে প্রয়াত হন তিনি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার অশোকনগরের প্রয়াত সিপিএম নেতা। তাঁর বাড়ি পৈতৃক সূত্রে পেয়েছেন মেয়ে। সেই বাড়ি ভেঙেই চলছিল কাজ। আর খোঁড়াখুঁড়ির সময় উদ্ধার হল কঙ্কাল। ২০২৫- এর ঘটনা স্বভাবতই মনে করিয়ে দিচ্ছে ১৪ বছর আগে ঘটনাকে। ২০১১ সালে গড়বেতায় কঙ্কাল উদ্ধারের ঘটনা। নাম জড়িয়েছিল তৎকালীন সিপিএম বিধায়ক ও মন্ত্রী সুশান্ত ঘোষের। পরে অবশ্য জামিনও পান তিনি। 

অশোকনগরের কল্য়াণগড়ে প্রয়াত সিপিএম নেতা বিজন মুখোপাধ্য়ায়ের বাড়ির মেঝে খুঁড়তেই উদ্ধার খুলি, হাড়গোড়। পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির জন্য চলছিল খোঁড়াখুড়ি। সেই সময় মেলে জোড়া খুলি ও হাড়গোড়। কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মেঝে খুঁড়তেই বেরিয়ে এল খুলি! সঙ্গে হাড়গোড়! উত্তর ২৪ পরগনার অশোকনগরের কল্যাণগড় বাজারে প্রয়াত সিপিএম নেতা বিজন মুখোপাধ্য়ায়ের বাড়ির মেঝে থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কীভাবে কোথা থেকে কঙ্কাল এল, এগুলি কাদের কঙ্কাল, কিছুই জানা যায়নি এখনও। 

বাম আমলের দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন বিজন মুখোপাধ্য়ায়। অশোকনগর সিপিএমের আঞ্চলিক কমিটির সদস্যও ছিলেন তিনি। ২০১৩ সালে প্রয়াত হন তিনি। তাঁরই পুরনো এই বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির কাজ চলছিল। সেই কাজ চলাকালীন উদ্ধার হয় কঙ্কাল। কিন্তু এই কঙ্কাল কাদের? সিপিএম নেতার বাড়ির মেঝের তলায় কীভাবে এল? কঙ্কাল উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে হাজির হন হাবড়ার এসডিপিও ও অশোকনগর থানার পুলিশ। পুলিশসূত্রে খবর, উদ্ধার হওয়া ২টি খুলি ও হাড়গোড় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

এই ঘটনা উস্কে দিচ্ছে ১৪ বছর আগে গড়বেতায় কঙ্কাল উদ্ধারের ঘটনা। সালটা ছিল ২০০২। কেশপুরে সাত জন তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ ওঠে তৎকালীন শাসকদল সিপিএমের বিরুদ্ধে। সেই ঘটনায় প্রথম থেকে অভিযোগে আঙুল ওঠে গড়বেতার তৎকালীন সিপিএম বিধায়ক ও মন্ত্রী সুশান্ত ঘোষের দিকে। পরে, ২০১১ সালে গড়বেতার দাসেরবাঁধ এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার হয় ৭টি নর কঙ্কাল। ডিএনএ পরীক্ষাতে প্রমাণিত হয়, উদ্ধার হওয়া কঙ্কালের কয়েকটি নিখোঁজ তৃণমূল কর্মীদের। ওই বছরই গ্রেফতার হন একসময়ের দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষ। পরে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেয়। গড়বেতার পর অশোকনগরে কঙ্কাল উদ্ধারের ঘটনা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের

ভিডিও

West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget